চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির বার্সায় থেকে যাওয়া নিয়ে আশাবাদী বুসকেটস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ন ২৫, জুন ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

সময় যত গড়াচ্ছে, ফুটবল বিশ্বের আগ্রহ তত বাড়ছে, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বার্সেলোনার উদ্বিগ্নতা। চলতি মাসটা শেষ হলেই যে ফ্রি এজেন্ট হয়ে যাবেন লিওনেল মেসি।

এটাই এখন বাস্তবতা। আগের চুক্তির সপ্তাহেরও কম বাকি। অথচ ঘরের ছেলে মেসির সঙ্গে নতুন চুক্তিতে বসতে পারেনি বার্সেলোনা। মেসি এখন কোপা আমেরিকার মিশনে আর্জেন্টিনা জার্সিতে খেলতে ব্রাজিলে। নিজ গ্রুপ থেকে তার দল সবার প্রথমে কোয়ার্টার নিশ্চিত করেছে। দুই জয় ও এক ড্র নিয়ে আসরে এখনও অপরাজিত আলবিসেলেস্তেরা।

ওদিকে নিশ্চিন্তে আর্জেন্টিনার জয়রথ ছোটাচ্ছেন অধিনায়ক, এদিকে বিপরীত চিত্র ন্যু ক্যাম্পে, বাড়ছে শঙ্কা। মেসি থাকবেন তো বার্সায়?

মেসির দীর্ঘদিনের ক্লাব সতীর্থ সার্জিও বুসকেটস অবশ্য আশাবাদী। স্পেনের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে লড়ছেন বুসকেটস, দলের অধিনায়ক তিনি। লুইস এনরিকের দল সেরা ষোলোয় খেলা নিশ্চিত করেছে।

জাতীয় দলের হয়ে ব্যস্ত সূচির মধ্যে বুসকেটসকে কথা বলতে হচ্ছে ক্লাব নিয়েও। যেখানে সবার আগ্রহ মেসির বার্সায় থাকা বা না থাকা নিয়ে। বার্সার অন্য সবার মতো বুসকেটসও আশা করছেন ন্যু ক্যাম্পে থেকে যাবেন মেসি।

৩২ বছর বয়সী বুসকেটস বলেছেন, ‘আসছে মৌসুমেও আমরা একসঙ্গে খেলা চালিয়ে যেতে পারব বলে আশাবাদী। দেখা যাক, যদি সে নতুন চুক্তি করে।’

Jui  Banner Campaign
ট্যাগ: বার্সাবুসকেটসমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

মন্ত্রীদের দুর্নীতিমুক্ত থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT