চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেসির নতুন চুক্তি না হওয়াটা হবে ঐতিহাসিক ভুল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ন ০৩, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

বার্সেলোনার সাথে লিওনেল মেসির বর্তমান চুক্তি শেষ হয়ে যাচ্ছে চলতি মৌসুমেই। কিন্তু সেটি নবায়নের জন্য এখনো ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি মেসি বা বার্সার কেউই। পরিস্থিতি এভাবে চলতে থাকলে প্রিয় ক্লাবের সাথে মেসির সম্পর্ক ছিন্নের সম্ভাবনাটিও একেবারে নাকচ করে দেওয়া যায় না! সেটা ঘটলে মেসি এবং বার্সেলোনার দুপক্ষের জন্যই এক ঐতিহাসিক ভুল হবে বলে সর্তক করে দিয়েছেন জাভি হার্নান্দেজ।

কাতালান ক্লাবটিতে সোনালী সময় কাটিয়ে গেছেন জাভি। মেসির সঙ্গে তার জুটি ছিল সাফল্যের রসায়নে ভরপুর। জাভি ভালোভাবেই জানেন মেসি-বার্সা উভয়েরই এখনো একে অপরকে কতটা দরকার। সেটা দুপক্ষের স্বার্থেই। সেই জ্ঞানটা মেসি ও বার্সা কর্তৃপক্ষের ভালোই আছে বলে মনে করছেন জাভি। তাই দ্রুতই নতুন চুক্তির আশা তার।

জাভি মনে করছেন উল্টোটা হলে সেখানে লাভ হবে না কারও, ‘আমি বিশ্বাস করি মেসি চুক্তি সেরেই ফেলবে। বার্সেলোনার জন্য মেসিকে দরকার, মেসির জন্যও তাই। ও এখন আগের চেয়ে বেশি সুখী, পরিণত আর শান্ত। তবে মেসির সাথে বার্সার নতুন চুক্তি না হওয়াটা হবে দুপক্ষের জন্যই ঐতিহাসিক ভুল।’

সময় থাকতে থাকতে মেসির কদর বাড়ানো উচিত বলেও সাবেক ক্লাবকে ইঙ্গিতও দিয়ে রেখেছেন জাভি, ‘মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়। ও যখন অবসরে চলে যাবে তখন ওর গুরুত্বটা বোঝা যাবে।’

Jui  Banner Campaign
ট্যাগ: জাভিবার্সেলোনালিওনেল মেসি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস,  ছবি: সংগৃহীত।

গ্রহণযোগ্য নির্বাচন, তবে নারী প্রতিনিধিত্বে হতাশা: ইইউ পর্যবেক্ষণ মিশন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

মর্যাদাপূর্ণ ফলাফলের জন্য জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

খালের কচুরিপানা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় জামায়াত আমিরের তীব্র নিন্দা-প্রতিবাদ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচে টিকিট আকাশছোঁয়া, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT