চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির জোড়া গোলে তৃপ্ত পচেত্তিনো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ন ১৫, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

লিগ ওয়ানের ম্যাচে পিএসজির বিপক্ষে ঘরের মাঠে পাত্তাই পায়নি মন্টেপিলিয়ের। লিওনেল মেসির জোড়া গোলে ৪-০ ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে মাউরিসিও পচেত্তিনো দল।

ম্যাচ শুরুর ছয় মিনিটের মাথায় কাইলিয়ান এমবাপের বাড়ানো বল দুর্দান্তভাবে জালে পাঠিয়ে ফরাসি জায়ান্টদের এগিয়ে নেন মেসি। লিড নিয়ে একের পর এক আক্রমণে মন্টেপিলিয়ের রক্ষণের পরীক্ষা নিতে থাকে পিএসজি। ২০ মিনিটে ফের এমবাপের বাড়ানো বলে নিয়ন্ত্রণ নিয়ে দারুণ নৈপুণ্যে গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।

ম্যাচের ২৬ মিনিটে ব্যবধান ৩-০ করেন মেসির জাতীয় দলের সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া। পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি মন্টেপিলিয়ের। ৩-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে পিএসজি।

দ্বিতীয়ার্ধে নেমেও প্রতিপক্ষের উপর চাপ অব্যাহত রাখে পিএসজি। তবে গোল আসছিল না। পিএসজির একের পর এক আক্রমণ সামলাতে গিয়ে বক্সে ফাউলের ভুল করে বসে মন্টেপিলিয়ের রক্ষণযোদ্ধারা। পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান ৪-০ করে নেন এমবাপে।

বাকি সময় পিএসজিকে গোলবঞ্চিত রাখতে পারে মান্টেপিলিয়ের। শিষ্যদের এমন পারফরম্যান্সে বেশ খুশি পচেত্তিনো।

‘এটি সত্যিকারের তৃপ্তি দেয়, ভালো পারফরম্যান্স ছিল। আমরা ভালো খেলা শুরু করেছি। ফুটবলারদের প্রতি আমি সন্তুষ্ট। আমাদের আধিপত্য দেখানো গুরুত্বপূর্ণ ছিল, পিএসজি শিরোপা উদযাপনের যোগ্য।’

Reneta

এমন জয়ে সমর্থকদের খুশি করতে পেরেছেন, বলছেন ডি মারিয়া- ‘একটি দুর্দান্ত ম্যাচ খেলেছি। শুরু থেকে শেষ পর্যন্ত খেলার নিয়ন্ত্রণ করেছি। অনেক সুযোগ ছিল, ম্যাচে নিয়ন্ত্রণ ছিল। এটি সত্যিই একটি পরিপূর্ণ খেলা। খুশির কারণ আমরা দেখিয়েছি ফরাসি চ্যাম্পিয়ন আমরাই। আশা করি সমর্থকদের খুশি করতে পেরেছি।’

জয়ে ৩৭ ম্যাচে ৮৩ পয়েন্ট এখন পিএসজির। আগেই ফ্রেঞ্চ লিগ ওয়ান শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় নিয়মরক্ষার শেষ ম্যাচে আগামী ২২ মে মেটজের বিপক্ষে নামবে ফরাসি জায়ান্টরা।

Jui  Banner Campaign
ট্যাগ: এমবাপেডি মারিয়াপচেত্তিনোপিএসজিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মর্যাদাপূর্ণ ফলাফলের জন্য জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

খালের কচুরিপানা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় জামায়াত আমিরের তীব্র নিন্দা-প্রতিবাদ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচে টিকিট আকাশছোঁয়া, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT