চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়েদের অস্ট্রেলিয়া সিরিজের ক্যাম্প খুলনায়, ম্যাচ মিরপুরে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ন ২৭, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে মধ্য মার্চে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ঢাকায় নিগার সুলতানা জ্যোতিদের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে অ্যালিসা হিলির দল। ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টিম টাইগ্রেসকে খেলার সুযোগ করে দিতেই মূলত ছেলেদের শ্রীলঙ্কা সিরিজের সব ম্যাচ ঢাকার বাইরের দুই ভেন্যু সিলেট ও চট্টগ্রামে রাখা হয়েছে। তবে মেয়েদের ক্যাম্প হচ্ছে ঢাকার বাইরে খুলনায়। জানিয়েছেন বিসিবির নারী বিভাগের ইনচার্জ হাবিবুল বাশার সুমন।

শক্তিশালী দল নিয়েই টাইগ্রেস ডেরায় পা রাখবে অজিরা। দুই ফরম্যাটের জন্য ১৫ সদস্যের স্কোয়াডও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সিরিজটি সামনে রেখে বিপিএলের বিরতিতে মিরপুরের একাডেমি মাঠে ব্যক্তিগত উদ্যোগে জ্যোতি-ফারজানা-মুর্শিদারা অনুশীলন চালিয়ে গেছেন। বুধবার থেকে মিরপুরেই শুরু হবে স্পিন বোলিং ক্যাম্প। যেখানে থাকবেন নাহিদা-ফাহিমা-রাবেয়া-সুলতানাসহ আরও বেশ কয়েকজন স্পিনার।

মিরপুরের  কন্ডিশন বিবেচনায় মূল কাজটা করতে হবে হয়তো স্পিনারদের। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তাই স্কোয়াডে জায়গা করে দিয়েছে চারজন বিশেষজ্ঞ স্পিনারকে।

আগামী ৪ মার্চ বাংলাদেশের আনুষ্ঠানিক ক্যাম্প শুরু হবে শেখ আবু নাসের স্টেডিয়ামে। ১৮ ক্রিকেটারকে ডাকা হতে পারে খুলনার ক্যাম্পে। দুই সপ্তাহ ধরে সেখানে  চলবে বাংলাদেশ নারী দলের প্রস্তুতি।

সিরিজের সূচি চূড়ান্ত হয়ে গেছে। শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। সিরিজ শুরুর সম্ভাব্য তারিখ ২১ মার্চ। ১৭ মার্চ বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার।

Reneta

সূত্রে জানা গেছে, পুরনো ক্রিকেটারদের কেউই ফিরছেন না এই সিরিজটিতে। জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা জাহানারা-রুমানা-সালমাদের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে।

পরপর ঘরের মাঠের দুই সিরিজে ভারত, পাকিস্তানের বিপক্ষে জয়ী দলের সদস্যদের নিয়ে গড়া হতে পারে স্কোয়াড।

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ানডে ও টি-টুয়েন্টিনারী ক্রিকেটবাংলাদেশ-অস্ট্রেলিয়ামিরপুরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চোর-বাটপার-সুবিধাবাদী থেকে দূরে থাকতে মির্জা ফখরুল কন্যার আহ্বান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

আনন্দ উচ্ছ্বাসে ঋতুরাজ বসন্তের প্রথম দিন পয়লা ফাল্গুন উদযাপন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভালোবাসা দিবস’ পালনের প্রতিবাদে চিরকুমার সংঘের র‍্যালি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। ছবি: মঞ্জুর মোর্সেদ রিকি

‘ভিন্নমত থাকলেও সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই’

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT