মেজর লিগে নিজের অভিষেকে খরুচে দিন কাটালেন সাকিব আল হাসান। ৩ ওভারে ৩২ রানে নেন একটি উইকেট। তার আগে ১৩ বলে ৩টি চারে করেন ১৮ রান।
টাইগার অলরাউন্ডার সাকিব জ্বলে উঠতে না পারলেও জিতেছে তার দল অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ১২ রানে জিতে আসর শুরু করেছে।
ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে টেক্সাস সুপার কিংসের বিপক্ষে আগে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান তোলে নাইটরা। উন্মুক্ত চাঁদ ৬ চার ও ৩ ছক্কায় ৪৫ বলে ৬৮ রান করেন।
জবাবে ওপেনার ডেভন কনওয়ের (৩৯ বলে ৫৩) ফিফটির পরও রান তাড়ায় সফল হতে পারেনি টেক্সাস কিংস। ৮ উইকেট হারিয়ে দেড়শতে থামে তারা। আলি খান ৪ উইকেট নিয়ে হন ম্যাচসেরা।








