চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৃতদেহ মিলল সালা’র বিধ্বস্ত বিমানে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ন ০৫, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মেলার পর সব আশা শেষ হয়ে গিয়েছিল। এমিলিয়ানো সালার পরিবারের জন্য আরেকটি দুঃসংবাদ দিলেন উদ্ধারকাজে নিয়োজিত কর্মীরা, একটি মৃতদেহ মিলেছে সেই ধ্বংসাবশেষ থেকে।

ফ্রান্সের ক্লাব নঁতের হয়ে চার মৌসুম খেলা ২৮ বছরের এমিলিয়ানো সালা সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব কার্ডিফ সিটিতে খেলতে চুক্তিবদ্ধ হন। সেজন্য নঁতে থেকে ওই প্লেনে চেপে গত ২১ জানুয়ারি সন্ধ্যায় ওয়েলসের রাজধানী কার্ডিফের উদ্দেশে উড়াল দেন এ আর্জেন্টাইন ফরোয়ার্ড। প্রায় ৫ হাজার ফুট উচ্চতা দিয়ে গার্নসি (ফ্রান্স উপকূলবর্তী একটি দ্বীপ) অতিক্রম করার সময়ই প্লেনটি নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে।

উদ্ধারকৃত মৃতদেহটি সালাহর নাকি তার বহনকারী বিমানের পাইলট ডেভিড ইবোটসনের সেটা নিশ্চিত করতে পারেননি উদ্ধারকর্মীরা।

‘আরওভি (পানির নীচে কৃত্রিমভাবে নিয়ন্ত্রিত যান) থেকে পাওয়া ভিডিও ফুটেজ থেকে নিশ্চিত হওয়া গেছে যে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষটি নিখোঁজ হওয়া পাইপার মালিবু বিমানের। তবে দুঃখজনক বিষয় হল, ধ্বংসাবশেষটি সাগরের অনেক গভীরে। নিখোঁজ খেলোয়াড়-পাইলটের পরিবার ও পুলিশের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’ বিবৃতিতে এমনটাই জানিয়েছে ব্রিটেনের বিমান দুর্ঘটনা তদন্তকারী শাখা (এআইবি)।

ফ্রান্স ও ইংল্যান্ডকে আলাদা করা এবং উত্তর সাগরকে আটলান্টিক মহাসাগরে মিলিত করা ইংলিশ চ্যানেলে দু’সপ্তাহ নিখোঁজ থাকার পর রোববার প্লেনটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। সালার পরিবারের অর্থায়নে নিয়োজিত অনুসন্ধানকারী দল খুঁজে পাওয়ার কথা নিশ্চিত করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমিলিয়ানো সালাপ্লেন নিখোঁজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিক-বাংলা একাডেমির যৌথ আয়োজনে বৈশাখী মেলা, চলবে সাত দিন

এপ্রিল ১৩, ২০২৬

প্রখ্যাত সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের মৃত্যুতে সঙ্গীতপ্রেমীদের মাঝে শোকের ছায়া

এপ্রিল ১৩, ২০২৬

লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে নেত্রকোনার কেন্দুয়ায় খনার মেলা

এপ্রিল ১৩, ২০২৬

বর্তমান সংসদে ফ্যাসিবাদের ছায়া দেখা যাচ্ছে: ডা. শফিকুর রহমান

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অবরোধ ভাঙতে চাইলে ইরানের ‘অ্যাটাক শিপ’ ধ্বংস করা হবে: ট্রাম্প

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT