চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুহিবুল্লাহ হত্যাকাণ্ড: আরও তিন রোহিঙ্গা রিমান্ডে

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৩:৩৯ অপরাহ্ন ০৬, অক্টোবর ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

রোহিঙ্গা শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার ৩ রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বুধবার সাড়ে ১১টায় ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত এ রিমান্ডের আদেশ দেন।

তারা হলেন- উখিয়ার কুতুপালং লম্বাশিয়া-১ ইস্ট রোহিঙ্গা ক্যাম্প ১৫ ব্লকের বাসিন্দা জাকির আহমদের ছেলে জিয়াউর রহমান (২৫), লম্বাশিয়া ৮ ডাব্লিউ ক্যাম্পের এইচ ৫৪নং ব্লকের মৃত মকবুল আহমদের ছেলে মোহাম্মদ সালাম (৩২) ও ৫নং ক্যাম্পের রজক আলীর ছেলে মো: ইলিয়াছ (২৮)।

এর আগে গ্রেফতার তিন রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কার্তিক চন্দ্র। এনিয়ে পৃথকভাবে একই মামলার মোট ৫ জনকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করলো আদালত।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন সদস্যরা এই তিনজন রোহিঙ্গাকে গ্রেফতার করে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ তাদের আদালতে সোপর্দ করলে গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়।

ইতিপূর্বে মোহাম্মদ সেলিম প্রকাশ লম্বা সেলিম এবং শওকত উল্লাহ নামে দুই রোহিঙ্গাকে একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মুহিব্বুল্লাহ হত্যা মামলায় এ পর্যন্ত এপিবিএন সদস্যরা ৫ জন এবং উখিয়া থানা পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

Reneta

১৪ এপিবিএন’র অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান, মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছেন তারা। পুরো ক্যাম্পকে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হচ্ছে। প্রতিরাতেই পুলিশ এবং এপিবিএন টিম ক্যাম্পে ব্লক রেইড দিচ্ছে। সাধারণ রোহিঙ্গারা যাতে ভয়ভীতিতে না পড়েন সেদিকটাও দেখা হচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত বন্দুকধারীরা নিজ অফিসে মুহিবুল্লাহকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি চালায়। এসময় ৩ রাউন্ড গুলি তার বুকে লাগে। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে ‘এমএসএফ’ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Jui  Banner Campaign
ট্যাগ: মুহিব্বুল্লাহ হত্যারিমান্ড মঞ্জুর
শেয়ারTweetPin

সর্বশেষ

রণবীর-যশের সাথে সংঘর্ষ চান না রাম চরণ!

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও কানাডার বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে অন্টারিওতে বৈঠক

ফেব্রুয়ারি ৫, ২০২৬
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের আন্তরিকতার অভাবে টেলি স্বাস্থ্যসেবা ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’ সেবাটি ঝুঁকির মুখে পড়েছে

নীরবে বন্ধের পথে জাতীয় স্বাস্থ্য বাতায়ন ‘১৬২৬৩’

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এপস্টিন অধ্যায় পেছনে ফেলে এগিয়ে যেতে চান ট্রাম্প

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর যৌথ অভিযানে আটক ৩৪৫ রোহিঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT