চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুস্তাফিজ শফির কথায় রাজিবের ‘একদিন বৃষ্টির শহরে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ন ০৮, আগস্ট ২০১৯
বিনোদন
A A

‘একদিন বৃষ্টির শহরে/ হাঁটবো দু’জন হাত ধরে/ একদিন জানালা ফুঁড়ে/ মেঘের দুপুরে, উড়বো শঙ্খচিল…’ এমনই কথায় সাজানো গানের গল্প। প্রিয়জনের সঙ্গে বৃষ্টিতে ভেজা, হাতে হাত রেখে শহর পরিভ্রমণ, মেঘলা দুপুরে শঙ্খচিলের মতো ডানা মেলে আকাশে উড়ার বাসনা এমনই গীতিগল্প ওঠে এসেছে ক্লোজআপ ওয়ান তারকা রাজিবের নতুন গানে। যার শিরোনাম ‘একদিন বৃষ্টির শহরে’।

কবি ও কথাসাহিত্যিক মুস্তাফিজ শফির লেখা এই গীতিকবিতায় সুর সংযোজন করেছেন লুৎফর হাসান। সংগীতায়োজন করেছেন মার্সেল। সম্প্রতি ড্রপ বিট স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে। আসছে ঈদে অডিও ভিডিও প্রকাশনা প্রতিষ্ঠান জি-সিরিজ থেকে লিরিক্যাল ভিডিও আকারে গানটি প্রকাশ পাবে।

দীর্ঘদিনের সাংবাদিকতা ও সাহিত্যচর্চার পাশাপাশি সংগীত ভুবনে গীতিকবি হিসেবে পা রাখা প্রসঙ্গে সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি বলেন, আমার কবিতায় সুরারোপ করে এর আগেও অনানুষ্ঠানিকভাবে অনেকে গেয়েছেন। তবে একটি গান নিয়ে এরকম আয়োজন এটাই প্রথম।

গানের কথা নিয়ে শফি বলেন, বৃষ্টি নিয়ে প্রতিটা মানুষের মনের ভেতরেই কিছু কল্পনা আছে। এই গানের কল্পনার সঙ্গে অনেকের কল্পনা মিলে যাবে এটা বলাই যায়। আশা করি লুৎফর হাসানের সুর আর রাজিবের গায়কীতে গানটি সবার ভালো লাগবে।

‘একদিন বৃষ্টির শহরে’ গান নিয়ে কণ্ঠশিল্পী রাজিব বলেন, অনেকদিন পর এমন একটি গানে কণ্ঠ দিলাম, যার কথা ও সুরে শ্রোতা বৈচিত্র খুঁজে পাবেন। গানের কথায় মিশে আছে এমন কিছু দৃশ্য যা বাস্তব করে তোলার ইচ্ছা অনেকের মনের মধ্যে থাকে। এ ধরনের গীতিকথার সঙ্গে যে মেলোডি থাকা উচিত ঠিক সেটাই তুলে ধরেছেন সুরকার লুৎফর হাসান ও সংগীতায়োজক মার্শাল। আমার বিশ্বাস, এই গানে শ্রোতা নতুন এক রাজিবকে আবিস্কার করবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্লোজআপ ওয়ানবৃষ্টির গানমুস্তাফিজ শফিরাজিবলুৎফর হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামীকাল থেকে ২০২৬ সালের হজের ভিসা শুরু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

হার্ট অ্যাটাক করে সিসিইউতে শহীদ মীর মুগ্ধর বাবা

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ক্যাচ ছেড়ে ম্যাচ হাতছাড়া নেদারল্যান্ডসের, জয়ে শুরু পাকিস্তানের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT