চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুশফিকের জরিমানা, সঙ্গে ডিমেরিট পয়েন্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ন ১৫, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ম্যাচ চলাকালীন মাঠে সতীর্থের গায়ে হাত তুলতে উদ্যত হওয়ার ঘটনায় জরিমানা গুনতে হল মুশফিকুর রহিমকে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।

মুশফিক আচরণবিধির লেভেল ১-এর ২.৬ ধারা ভঙ্গ করায় ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি।

সোমবার মিরপুরে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছিল বেক্সিমকো ঢাকা। বরিশালের রানতাড়ার সময় দুবার সতীর্থ নাসুম আহমেদের দিকে তেড়ে যান ঢাকার অধিনায়ক মুশফিক।

ইনিংসের ত্রয়োদশ ওভারে নাসুমের বল শর্ট মিড উইকেটে ঠেলে দ্রুত একটি রান নেন আফিফ হোসেন ধ্রুব। বোলার ও কিপার, দুজনই ছুটে যান বল ধরতে। মুশফিক আগে পৌঁছে বল ধরে হাত বাড়িয়ে নাসুমকে মারের ভঙ্গি করেন।

পরের ঘটনা ১৭তম ওভারে। বাঁহাতি পেসার শফিকুল ইসলামকে পুল করতে গিয়ে বল আকাশে তোলেন আফিফ। মুশফিক শর্ট ফাইন লেগের দিকে ছুটে গিয়ে গ্লাভসবন্দি করেন বল। শর্ট ফাইন লেগে ফিল্ডার ছিলেন নাসুম। তিনি ক্যাচ নিতে ছুটে এলেও শেষ পর্যন্ত মুশফিককেই সুযোগ দেন।

মুশফিক যেন ক্যাচটা নিতে পারেন সেজন্য বলের খুব কাছেও যাননি। তারপরও মুশফিক ক্যাচ ধরেই নাসুমের গায়ে হাত তুলতে উদ্যত হন। তাৎক্ষণিকভাবে মুখ সরিয়ে নেন নাসুম। অভিজ্ঞ খেলোয়াড়ের এমন আচরণে হতাশা প্রকাশ করে ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় ক্ষোভের প্রকাশ।

Reneta

অনুতপ্ত হয়ে মুশফিক ক্ষমাপ্রার্থনা করেছেন মঙ্গলবার। টিমমেট নাসুম আহমেদ তো বটেই, ভক্ত-সমর্থকদের কাছেও ক্ষমা চেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার।

সকালে নাসুমের পিঠে হাত রাখা একটি ছবি ফেসবুকে পোস্ট করে মুশফিক লিখেছেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে আমার ভক্ত-সমর্থকদের কাছে গতকালের ঘটনার জন্য ক্ষমা চাইছি।’

‘ম্যাচ শেষেই আমি আমার সতীর্থ নাসুমের কাছে ক্ষমা চেয়েছি। দ্বিতীয়ত সৃষ্টিকর্তার কাছেও মাফ চেয়েছি। একজন মানুষ হিসেবে এমন আচরণ করা মোটেও উচিত হয়নি। আমি প্রতিজ্ঞা করছি ভবিষ্যতে মাঠ ও মাঠের বাইরে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না।’

Jui  Banner Campaign
ট্যাগ: নাসুমফরচুন বরিশালবেক্সিমকো ঢাকামুশফিকমুশফিকুর রহিমলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে: আসিফ মাহমুদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে টানা দুইয়ে দুই ওয়েস্ট ইন্ডিজের

ফেব্রুয়ারি ১১, ২০২৬

অবশেষে দল পেলেন পারভেজ ইমন-নাহিদ রানা

ফেব্রুয়ারি ১১, ২০২৬

রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ১৭১ থেকে ২২২ আসনে এগিয়ে থাকবে, জামায়াত ৪৬

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT