ক্রিকেট

মুশফিকের উদাত্ত আহবান

বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিম ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিকুর রহিম ক্রিকেট খেলছেন, মাঠে ব্যাট হাতে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রশংসা-সমালোচনা, মুদ্রার দুই পিঠই দেখতে হয় খেলোয়াড়দের। ভালো করলে আকাশে তুলে ফেলেন সমর্থকরা। আর খারাপ করলে ছুঁড়ে ফেলা হয়, এই মানসিকতা থেকে বের হওয়ার আহবান জানালেন মুশফিকুর রহিম।

সমালোচনা এতটাই হয় যে খেলোয়াড়দের পরিবারও তা থেকে বিচ্ছিন্ন হতে পারেন না। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রান স্পর্শের পর মুশফিকের স্ত্রী’র ইনস্টাগ্রাম পোস্ট হয়ত সেরকম ক্ষোভেরই বহিঃপ্রকাশ।

সংবাদ সম্মেলনে এ ব্যাপার নিয়ে মুশফিক বলেন, ‘প্রথমত আমি তো দেখিনি কী লিখেছে, এখন দেখলে বোঝা যাবে কী বলেছে কেন বলেছে। আর দ্বিতীয়ত এটি স্বাভাবিকভাবেই কোনো খেলোয়াড়ের জন্য কাম্য না। কারণ একমাত্র বাংলাদেশেই দেখেছি একটা সেঞ্চুরি করলে ব্র্যাডম্যানের চেয়ে বড় কিছু হয়ে যায়। আবার দুই-তিনটা ম্যাচ রান না করলে গর্তের মধ্যে ঢুকে যায়। এটা একমাত্র বাংলাদেশেই হয়।’

‘জানি না এটা কারা করে, এটা তাদের সমস্যা। আমার মনে হয় তারা যদি আরও ভালোভাবে বাংলাদেশ দলকে সমর্থন জোগান তাহলে খেলোয়াড়দের জন্য ও বাংলাদেশ ক্রিকেটের জন্য আরও ভালো। কারণ আমরা তো সিনিয়র ক্রিকেটার, আমরা হয়তো বেশিদিন খেলবোও না। জুনিয়র ক্রিকেটারদের যদি সমর্থনটা দেওয়া যায় তাহলে তারা আরও অনুপ্রাণিত হবে। কারণ অন দ্য ফিল্ড আমাদের এতো কিছু করতে হয় এখন অফ দ্য ফিল্ডে যদি এগুলো করতে হয় তবে মাঠের কাজগুলো কঠিন হয়ে যায়।’

বিষয়:চট্টগ্রাম টেস্টজান্নাতুলবাংলাদেশবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টমুশফিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…