বিপিএলের চট্টগ্রাম পর্বের সোমবারের দ্বিতীয় ম্যাচে মুশফিকের সিলেট সুপার স্টারর্সকে ১৬৫ রানের লক্ষ্য দিয়েছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নির্ধারিত ২০ ওভারে তারা সংগ্রহ করে পাঁচ উইকেটে ১৬৪ রান।
টসে হেরে ব্যাট করতে নেমে কুমিল্লাকে দারুণ সূচনা এনে দেয় লিটন দাস ও ইমরুল কায়েস। পাওয়ার প্লের ছয় ওভারে তারা সংগ্রহ করে ৫৩ রান।উদ্বোধনী জুটি থেকে আসে ৫৬ রান।
বিপিএলের ঢাকা পর্বে ব্যাট না হাসা লিটন দাস ২৪ বলে ছয়টি চার ও একটি ছয়ে করেন ৪২ রান। ইমরুল কায়েস করেন ৪৮ রান।
দলীয় ৫৬ রানে লিটনের আউটের পর দশ রানের ব্যবধানে দুই উইকেট হারায় কুমিল্লা। এরপর আসার জাইদীর ৩৬ বলে পাঁচটি চার ও দুই ছয়ে সর্বোচ্চ ৫৩ রান দলকে চ্যালেঞ্জিং স্কোর গড়তে সহায়তা করে।
সিলেট সুপার স্টারর্সের পক্ষে চারটি উইকেট নেন রবি বোপারা।







