চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুম্বাই ছেড়ে কোথায় গেলেন ক্যানসার আক্রান্ত সঞ্জয়?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ন ১৬, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে গত ১৮ আগস্ট মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হয়েছিলেন সঞ্জয় দত্ত। সম্প্রতি যেখানে তার প্রথম পর্যায়ের কেমোথেরাপি সফলভাবে সম্পন্ন হয়েছে।

কথা ছিল, অভিনেতার শারীরিক অবস্থা ভালো থাকলে সামনের মঙ্গল অথবা বুধবারে তার দ্বিতীয় পর্যায়ের কেমোথেরাপি শুরু করা হবে। কিন্তু এরই মাঝে জানা গেল মঙ্গলবার বিকেল ৪ টার ফ্লাইটে মুম্বাই ত্যাগ করেছেন সঞ্জয় ও তার স্ত্রী মান্যতা। কিন্তু অসুস্থতার মাঝে কোথায় গেলেন তারা?

তাদের পারিবারিক একটি সূত্র জানিয়েছে, দুই সন্তান শাহরান ও ইকরার সাথে দেখা করতে দুবাইয়ে পাড়ি জমিয়েছেন সঞ্জয়! সেখানে তারা পড়াশোনা করছে। দ্বিতীয় কেমোথেরাপির আগে সন্তানদের দেখতেই হঠাৎ চলে যাওয়া ‘মুন্না ভাই এমবিবিএস’ তারকার! তবে চলতি সপ্তাহেই আবার মুম্বাই ফিরবেন তিনি।

গেল ৮ আগস্ট হঠাৎ‌ করে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল সঞ্জয় দত্তকে। সেসময় তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের আইসিইউতেও ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়।

এরপর ১১ আগস্ট ভারতীয় সংবাদমাধ্যমগুলো হাসপাতাল সূত্রে খবর প্রকাশ করে যে, ৬১ বছর বয়সী এই অভিনেতার ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে। সেদিন চিকিৎসকরা জানিয়েছিলেন স্টেজ থ্রি-তে ধরা পড়েছে এই অভিনেতার ক্যানসার। কিন্তু পরবর্তিতে চিকিৎসকরা বলেছেন, ‘তৃতীয় নয়, চতুর্থ পর্যায়ে রয়েছে তার ক্যানসার’।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যানসারবলিউডমান্যতামুম্বাইসঞ্জয় দত্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

একজনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিহত ২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

৩৬ বছর পর পূর্ণ মন্ত্রী পাওয়ায় ফেনীতে নেতা-কর্মীদের উচ্ছ্বাস, মিষ্টি বিতরণ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সামাজিক মাধ্যমে ‘হানিট্র্যাপ’: গ্রেপ্তার ১২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ের পর নতুন মন্ত্রিসভার শপথ সম্পন্ন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT