চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুন্সীগঞ্জে বাস চাপায় দুইজনের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১১ পূর্বাহ্ন ২৯, জানুয়ারি ২০২১
- সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের জামালদী বাস স্ট্যান্ড এলাকায় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও একজন।

নিহতরা হলেন, চাঁদপুর জেলার কচুয়া থানার মো: আলী মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৩৫) ও একই থানার মো: মুসলিম মোল্লার ছেলে আবুল কালাম মোল্লা (২৬)। আহতের নাম মো: বেলাল(২৫)। সে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: সালাহ উদ্দিন জানান, শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে জামালদী বাসস্ট্যান্ড এলাকায় বাসের জন্য অপেক্ষমান থাকা তিন যাত্রীকে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। এ সময় আহত হয় অপরজন।

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। নিহত দুজনের লাশ তাদের হেফাজতে রয়েছে, আহত অপরজনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত বেলাল ও নিহত ইসমাইল হোসেনের ভাই সুমন মিয়া জানান, হতাহতরা সবাই হোটেল ব্যবসায়ী। ভোরে হোটেলের মালামাল কিনতে ঢাকা যাত্রাবাড়ী আরতে যাচ্ছিলেন তারা। জামালদী বাস স্ট্যান্ড এলাকায় বাসের জন্য অপেক্ষমান ছিলেন তারা। এসময় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসকে থামার জন্য সিগন্যাল দিলে বাসটি তাদের ধাক্কা দিয়ে চলে যায়। তাতেই এই হতাহতের ঘটনা ঘটে।

Jui  Banner Campaign
ট্যাগ: নিহতবাসচাপামুন্সীগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই দেশের নাগরিকদের জন্য চীনে ভিসা ছাড়াই ভ্রমণ সুবিধা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ভারতের সঙ্গে এমন হারের কারণ জানালেন পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো ‘খালেদা’

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নির্বাচন পরবর্তী প্রথম প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি ১১ দলীয় জোটের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT