চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুন্সিগঞ্জে ইউপি নির্বাচনী প্রচারণায় গোলাগুলিতে আহত ১০ জন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ন ২৩, ডিসেম্বর ২০২১
অপরাধ
A A

মুন্সীগঞ্জের গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়নে নির্বাচনী  প্রচারণা  চালাতে গিয়ে নৌকা সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৬ সমর্থক গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১০ জন।

২২ ডিসেম্বর বুধবার রাত ৮ টায় উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মধ্যে ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দিয়েছে চিকিৎসক।

গুলিবিদ্ধরা হলেন, হালিম কাজী (৫৮),আয়নাল হক ঢালী (৬৭), ইয়াসিন(২৭),রানা(২৫) ও বিল্লাল (৩৫),রেজাউল(১৮)।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক চৌধুরী খোকন বলেন, আবুল খায়ের মোহাম্মদ আলী খোকনের লোকজন নির্বাচনে পরাজয়ের ভয়ে পরিকল্পিতভাবে তার সমর্থকদের উপর হামলা চালিয়েছে। এর আগেও নৌকা প্রতীকের লোকজন তার সমর্থকদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও মারধর করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

বিষয়টি জানতে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী চেয়ারম্যান প্রার্থী আবুল খায়ের মোহাম্মদ আলী খোকনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা। গতকাল রাতে এরকম কিছু হয়েছে বলে আমার জানা নেই। প্রতিপক্ষের লোকজন নগ্ন ভাবে তার বিরুদ্ধে মিথ্যাচার করছে।

বিষয়টি সম্পর্কে জানতে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. রইছ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনার পর থেকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

 

Jui  Banner Campaign
ট্যাগ: নৌকা প্রতীকমুন্সীগঞ্জস্বতন্ত্র প্রার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ফাইল ছবি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আলোচনা শেষ, উত্তেজনা কাটেনি ইরান–যুক্তরাষ্ট্রের

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনী উত্তাপে সরগরম সন্দ্বীপ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT