চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুঠোফোন পানিতে পড়ে গেলে যা করণীয়

আরেফিন তানজীবআরেফিন তানজীব
১১:০১ পূর্বাহ্ন ২৩, এপ্রিল ২০১৫
তথ্যপ্রযুক্তি
A A

 স্মার্ট মুঠোফোনে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। গেমস খেলা থেকে শুরু করে প্রয়োজনীয় সকল কাজ মুঠোফোনেই স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা। এমন কি সকাল বেলার ঘুমটাও ভাঙ্গে মুঠোফোনের অ্যার্লামে। আর তাই পছন্দের মুঠোফোনটি হঠাৎ করে অসাবধানতার ভুলে পানিতে পড়ে গেলে আমরা হকচকিয়ে যাই। ওই মূর্হূতে প্রয়োজনীয় ব্যবস্থা নিলেই হয়তো নষ্ট নাও হতে পারতো আপনার শখের মুঠোফোনটি।

তাহলে চলুন জেনে নেই মুঠোফোন পানিতে পড়ে গেলে কী কী করণীয়: প্রথমেই পানি থেকে তাৎক্ষনিক ফোনটি তুলে ফেলুন এতে আপনার ফোনের আইসি সুরক্ষিত থাকবে। তারপরই ফোনের সুইচ অফ করুন। এতে ফোনের ভেতরের ছোট ছোট সার্কিটগুলো সুরক্ষিত থাকবে।

দ্বিতীয় দফায় ফোন থেকে কভার, ব্যাটারি, সিম কার্ড, মেমরী কার্ড ইত্যাদি আনুষাঙ্গিক জিনিস বের করে ফেলুন। এরপর একটি শুকনো কাপড় দিয়ে এগুলো মুছে ফেলুন।ফোন ঝাঁকুনি দিন, মুঠোফোনের চার্জার পয়েন্ট, হেডফোন পয়েন্ট অথবা কার্ড পয়েন্টে এসব স্থানে পানি ঢুকে থাকে, একটু সতর্কতার সঙ্গে ফোন ঝাঁকুনি দিলে পানি বের হয়ে আসবে। এরপর টিস্যু পেপার বা তোয়ালে দিয়ে ফোনটি মুছতে হবে।

রাইস বা চাল টেকনিক সবচেয়ে ব্যবহৃত ও পরিচিত কৌশল। এই পদ্ধতিতে একটি বায়ুরোধী কন্টেইনারে অসিদ্ধ চাল রেখে এর ভেতরে ফোনটি ঢুকিয়ে রাখতে হবে। রাইস পদ্ধতিতে ফোনটি রেখে আপনার কমপক্ষে ২৪ থেকে ৪৮ ঘন্টা অপেক্ষা করতে হবে। এর মাঝে কখনোই ফোনটি অন হয়েছে কিনা বা কাজ করছে কিনা দেখার প্রয়োজন নেই। মুঠোফোনে পানি ঢোকার পরিমাণ কম হলে অবশ্যই তা কাজ করবে।

মনে রাখতে হবে উপরোক্ত নির্দেশনায় মুঠোফোন ঠিক হওয়ার সম্ভাবনা ৫০ ভাগ। যদি রাইস পদ্ধতি সঠিকভাবে কাজে না আসে তাহলে আপনার ফোনটি নিকটস্থ কাস্টমার সার্ভিস পয়েন্টে নিয়ে যেতে হবে। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মুঠোফোনস্মার্টফোন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ে নয়, বাগদান!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT