চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মুজিব’ এর ট্রেলার নিয়ে সমালোচনার জবাব দিলেন নির্মাতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৭ অপরাহ্ন ২২, মে ২০২২
বিনোদন
A A

বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’র ট্রেলার প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। এবার এই সমালোচনার জবাব দিয়েছেন সিনেমাটির নির্মাতা শ্যাম বেনেগাল।

শনিবার ‘টেলিগ্রাফ’-এ দেয়া সাক্ষাৎকারে শ্যাম বেনেগাল বলেন, ‘আমি মেসেজ পেলাম যে বেশ কিছু কমেন্ট আসছে। তারা কেন হতাশ হয়েছে তা বুঝতে পারা আমার জন্য কঠিন। আমি সোমবার অফিস গিয়ে বিষয়টি দেখবো। কান চলচ্চিত্র উৎসবে এর উপস্থাপনা বেশ ভালো ছিল। বাংলাদেশের তথ্য মন্ত্রী ও রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।’

শ্যাম বেনেগাল যখন ‘নেতাজি সুভাষ চন্দ্র বোসকে নিয়ে ‘বোস: দ্য ফরগটেন হিরো’ ছবিটি করেন, তখন তাকে আইনি ঝামেলায় পড়তে হয়। ইমিলি শেঙ্কেলের বোসের বিয়ে দেখানোর কারণে সেসময়ে অনেকে কাহিনী বিকৃতির অভিযোগ তুলেন ও অসম্মানজনক বলে মনে করেন।

তবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবির ক্ষেত্রে বেনেগাল মনে করেন, কোনো বিতর্ক সৃষ্টি হবে না। সিনেমার ট্রেলারে তাকে ‘ফ্যামিলি ম্যান’ হিসেবে দেখানো হয়েছে। কিছু দৃশ্যে তাকে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতেও দেখা গেছে। বেনেগাল বলেন, ‘বোস বাংলা ছেড়ে পরিবার থেকে অনেক দূরে চলে গিয়েছিলেন। কিন্তু মুজিব পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন না। তাকে কারাগারে বন্দী করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়ার সময় ছাড়া বাকি সময়টা পরিবারের সাথেই ছিলেন। তাই আমি জানতে চাই নেতিবাচক প্রতিক্রিয়াগুলো আসলে কী নিয়ে।’

ছবির শুটিং এর সময় ঢাকা এসেছিলেন বেনেগাল। অভিনয়শিল্পীদের বেশিরভাগই বাংলাদেশের। নির্মাতা বলেন, ‘তাদের উচ্চারণ পশ্চিমবঙ্গের থেকে আলাদা। নিজেদের ভাষা নিয়ে তারা গর্বিত। সবকিছুই ছবিতে আছে। এজন্যই আমি শুধু বাংলাদেশের শিল্পীদের নিয়েছি যেন তারা মুজিবের অনেক কাছাকাছি থাকার অনুভব পায়।’

‘৯০ সেকেন্ডের ট্রেলার দেখে কোনো সিনেমা সম্পর্কে মন্তব্য করতে পারে না কেউ। শুধুমাত্র ট্রেলারটি সম্পর্কে মন্তব্য করা যেতে পারে,’ নির্মাতা বলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: কানট্রেলারবঙ্গবন্ধুবাংলাদেশমুজিবলিড বিনোদনশ্যাম বেনেগালসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিনে ২–৩ কাপ কফি পান করলে কমে ডিমেনশিয়ার ঝুঁকি!

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

২২ লাখ টন খাদ্য মজুদ আছে, যিনি আসবেন চাপ হবে না: খাদ্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দামের দায় মন্ত্রণালয়ের নয়, উৎপাদনে সফল হয়েছি: মৎস্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন বানচালের সক্ষমতা কারও নেই: আইজিপি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার, প্রার্থী ২ হাজার ৩৪ জন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT