চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুজিববর্ষকে সামনে রেখে চাঁদাবাজি সহ্য করা হবে না: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ন ০৬, মার্চ ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: মুজিববর্ষ নিয়ে কেউ চাঁদাবাজি করলে তা সহ্য করা হবে না। মুজিববর্ষে ক্ষমতার দাপট দেখাবেন না। আমরা ক্ষমতায় আছি, ক্ষমতা চিরস্থায়ী নয়, যতটা সম্ভব বিনয়ী থাকবেন। দেশের আবার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

শুক্রবার মুজিববর্ষের আয়োজন সফল করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরের দুই সিটির মেয়র-কাউন্সিলর, দলীয় সংসদ সদস্য এবং সংগঠনিক ইউনিটগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে দলের সাধারণ সম্পাদকের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: মুজিববর্ষের কোনো অনুষ্ঠান নিয়ে কেউ যাতে চাঁদাবাজির দোকান না খোলে।  আমাদের ঘরে ঘরে মুজিববর্ষের বার্তা পৌঁছে দিতে হবে। কিন্তু, আপনার এত টাকা চাঁদা দিতে হবে, অমুক দোকানদারকে এত দিতে হবে, অমুক ব্যবসায়ীকে অত দিতে হবে, অমুক বাড়িওয়ালাকে অত দিতে হবে। এসব বাড়াবাড়ি কোনো অবস্থায় সহ্য করা হবে না। আমাদের পার্টির পক্ষ থেকে, নেত্রীর পক্ষ থেকে পরিমিতিবোধ প্রদর্শনের জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

এসময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা নেতা-কর্মীদের সামনে তুলে ধরেন তিনি। বলেন: আমাদের নেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের অনুরোধ করবো, আপনার যেকোনো পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখবেন, এই মুজিববর্ষের ভাবগাম্ভীর্য যথাযথভাবে বজায় রাখবেন। বঙ্গবন্ধু বিনয়, ধৈর্য, ত্যাগের শিক্ষা দিয়ে গেছেন, সেটা আমাদের গ্রহণ করতে হবে এবং মনে প্রাণে ধারণ করতে হবে।

তিনি আরও বলেন: আপনারা কোন অবস্থায় মুজিববর্ষ উদযাপনের নামে এলাকায় কোনো অনভিপ্রেত আচরণ করবেন না। সাধারণ মানুষ আমাদের নেতাকর্মীদের কাছ থেকে যেন কোন রকম বিরূপ আচরণ না পায়, কোনো প্রকার হয়রানির শিকার না হয়; কোনো মানুষ কষ্ট না পায়। এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটি অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করবেন।

আত্মপ্রচার করা থেকে দলীয় নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানিয়ে কাদের বলেন: পোস্টার, ব্যানার, বিলবোর্ডে করেন কোনো আপত্তি নেই। তবে এগুলা যেন আত্মপ্রচারের মাধ্যম না হয়। মুজিববর্ষে বঙ্গবন্ধুকে প্রদর্শন করতে গিয়ে যেন আত্মপ্রদর্শন না হয়। পোস্টারে নাম দিতে পারেন। নিজেদের ছবি দিবেন না।

Reneta

তার (ওবায়দুল কাদের) ছবি দিয়েও কোন ধরনের বিলবোর্ড-পোস্টার না করতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন। পোস্টার-বিলবোর্ডসহ সকল বিষয়ে আওয়ামী লীগ কঠোর মনিটরিং ব্যবস্থা নেবে বলে জানান ক্ষমতাসীনদের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা।

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগ সাধারণ সম্পাদকওবায়দুল কাদেরমুজিববর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দিনাজপুরে আওয়ামী লীগ অফিসে আগুন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ ফেব্রুয়ারি বছরের প্রথম সূর্যগ্রহণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতি বছর পবিত্র রমজান মাস ভিন্ন ভিন্ন তারিখে শুরু হওয়ার কারণ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

কলম্বোতেও হাত মেলাননি ভারত-পাকিস্তান অধিনায়ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT