চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুজিবনগরেই সব সরকারের শুরু: সৈয়দ আশরাফ

অনলাইন ডেস্কঅনলাইন ডেস্ক
৩:০৩ পূর্বাহ্ন ১৭, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

মুজিবনগর দিবসে মেহেরপুরের মুজিবনগরে আলোচনা সভায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, মুজিব নগর সরকার অস্থায়ী সরকার ছিলো না এটা বাংলাদেশের সর্ব প্রথম সরকার। আর যারা এখনও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে পাকিস্তানে ফেরত পাঠানোর শপথের কথা বলেন আওয়ামী লীগের নেতারা।

১৯৭১ এর ১৭ এপ্রিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে সরকার গঠন করা হয়। মুক্তিযুদ্ধের ১৭ এপ্রিল সেই সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সহ সরকারের অন্যান্য সদস্যরা এই দিনে শপথ মেহেরপুরের মুজিবনগরে শপথ গ্রহণ করেন।

দিনটিতে মেহেরপুরের সেই ঐতিহাসিক মুজিব নগরের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং মন্ত্রীরা। পরে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের পর শুরু হয় কুচকাওয়াজ।

এরপর শুরু হয় দিনটি নিয়ে আলোচনা সভা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সবাইকে ইতিহাস বিকৃত না করে সঠিক ইতিহাস জানার আহ্বান জানান। তিনি তার বক্তব্যে বলেন, এই
মুজিবনগরেই প্রথম সরকার গঠিত হয়। যদিও সেটা অস্থায়ী সরকার ছিলো। এরপর
বাংলাদেশের বৈধ সরকার হোক বা অবৈধ সরকার হোক, সামরিক হোক বা বেসামরিক,
নির্বাচিত হোক সব সরকারের শুরুই এখান থেকে।

মুজিবনগরে গঠিত সরকারই
বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করে। বঙ্গবন্ধু দেশে ফেরার পর তিনি সেই
সরকারের দায়িত্ব গ্রহণ করেন। ২ দিন পরে তিনি অধ্যাদেশ জারি করে সংসদীয়
গনতন্ত্র ব্যবস্থা বাংলাদেশে উপস্থাপন করেন। এর পরে যা হয় সবই এই সরকারের
ধারাবাহিকতা।

এখানকার সরকারকে কেউ বলে বৈদ্যনাথতলা সরকার, কেউ বলে মুজিবনগর
সরকার আবার কেউ বলে অস্থায়ী সরকার। তবে এটাই প্রথম সরকার।আমি আশা
করবো বাংলাদেশের মানুষ এখন ইতিহাস জানতে চায়। এখানে এলে সত্যিকারের
ইতিহাসটা জনগণের সামনে চলে আসবে। কাশেম ভাই এখানে আছেন তিনি ধারাবাহিকতা
উল্লেখ করে বলতে পারবেন ইতিহাস। তিনি ঐতিহাসিক সত্য বলতে পারবেন। এই
মুজিবনগর সরকারই ছিলো বঙ্গবন্ধুর নেত্বত্বে বাংলাদেশের প্রথম সরকার।

Reneta

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুদ্ধাপরাধীদের বাঁচানোর ষড়যন্ত্র নতুন কিছু নয়। আওয়ামী লীগের নেতারা বলেন, বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন সেই লক্ষে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার আর তাতে বাধা দিচ্ছে বিএনপি জামায়াত জোট।

Jui  Banner Campaign
ট্যাগ: সৈয়দ আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ, বিকালে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১১ দলীয় জোটের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘জামায়াত জোটের বিজয়ীরা শপথ নেবেন, রাজপথেও থাকবেন’

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

টানা তিন জয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

কারাগারে উপজেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT