বিআরবি কেবলস-বিপিএলের আজও যথারীতি দুটি ম্যাচ। দুটি ম্যাচই হবে মিরপুর শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে।
দিনের প্রথম ম্যাচে খেলবে চট্টগ্রাম ভাইকিংস এবং ঢাকা ডায়ানামাইটস। খেলা শুরু হবে দুপুর ২টায়। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দারুণ চাপের মুখে আছে চট্টগ্রাম। ৭ ম্যাচে ঢাকার পয়েন্ট ৬।
অন্য ম্যাচে মুখোমুখি হবে মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। খেলা মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
এরইমধ্যে শেষ চার নিশ্চিত করেছে কুমিল্লা ও রংপুর। ৮ ম্যাচে কুমিল্লার পয়েন্ট ১২ এবং একটি ম্যাচ বেশি খেলে রংপুরেরও পয়েন্ট ১২।







