চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তি পেয়েছে সুপারস্টার পুনীতের শেষ ছবি, গড়েছে রেকর্ড!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৫ অপরাহ্ন ১৮, মার্চ ২০২২
বিনোদন
A A

হৃদরোগে আক্রান্ত হয়ে গেল বছরের ২৯ অক্টোবর মাত্র ৪৬ বছর বয়সে মারা যান ভারতের কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির তুমুল জনপ্রিয় অভিনেতা পুনীত রাজকুমার। মৃত্যুর প্রায় পাঁচ মাস পর মুক্তি পেল তার অভিনীত শেষ সিনেমা ‘জেমস’।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ভারতের ৪০০টি স্ক্রিনে একসঙ্গে মুক্তি পেয়েছে পুনীত অভিনীত শেষ সিনেমা ‘জেমস’। মুক্তির প্রথম দিনেই যেটি জাদু দেখিয়েছে বক্স অফিসে!

জানা গেছে, মাত্র ৬০ কোটি রুপি বাজেটের ‘জেমস’ ছবিটি মুক্তির প্রথম দিনে আয় করেছে ১৬-১৮ কোটি রুপি। যেটি কন্নড় সিনেমার ইতিহাসে প্রথম দিনের আয়ের দিক থেকে নতুন রেকর্ড!

‘জেমস’-এ পুনীতের বিপরীতে অভিনয় করেছেন প্রিয়া আনন্দ। এছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেন অবিনাশ, শরৎ কুমার, শ্রীকান্ত আদিত্য মেনন, সাধু কোকিলা এবং অনু প্রভাকরের মতো তারকারা।

অ্যাকশন থ্রিলার ঘরনার সিনেমাটি পরিচালনা করেছেন চেতন কুমার এবং প্রযোজনা করেছেন কিশোর পথিকোন্ডা। জানা গেছে হিন্দি, কন্নড়, মালায়ালাম, তামিল এবং তেলেগু এই পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

এর আগে চলতি বছরের ২৬ জানুয়ারি ‘জেমস’র টিজার প্রকাশিত হয়। সে সময়ও এই পাঁচটি ভাষাতেই টিজার প্রকাশ করা হয়েছিল।

Reneta

শিশু অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন পুনীত রাজকুমার। ১২টি সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন তিনি। পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ২০০২ সালে ‘আপ্পু’ সিনেমায় অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান প্রয়াত এই অভিনেতা।

Jui  Banner Campaign
ট্যাগ: কন্নড়জেমসতামিলতেলেগুপুনীত রাজকুমারবক্স অফিসমালায়ালামরেকর্ডহিন্দি
শেয়ারTweetPin

সর্বশেষ

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

দেড় বছরে কেমন করলো ইউনূস সরকার

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের মধ্যে প্রায় অর্ধেকই ঋণগ্রস্ত: টিআইবি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT