চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তি পেলেন মিন্নি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৬ অপরাহ্ন ০৩, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আদালত
A A

আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি জামিন পেয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে বরগুনা জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

মিন্নিকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট আদালতে পৌঁছালে কারাগার থেকে মুক্তি পান তিনি।

আজ মঙ্গলবার মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম জানান, দুপুর বারোটার দিকে মিন্নিকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট আদালতে পৌঁছেছে। সব প্রক্রিয়া সম্পন্ন করে ৩টা নাগাদ ছাড়া পারেন মিন্নি।

রিফাত হত্যা মামলার মূলনথি জেলা ও দায়রা জজ আদালত থেকে না আসায় অভিযোগপত্র গ্রহণ নিয়ে আদেশ দেননি সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

এ মামলায় ৬ কিশোর আসামিকে যশোর সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে গতকাল সোমবার মিন্নিকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালত।

Reneta

গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের মূল ফটকের পাশে রিফাতকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে কয়েকজন যুবক। সেসময় নানাভাবে নিজেকে রক্ষার চেষ্টা করেও বাঁচতে পারেনি রিফাত।
হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রিফাতকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

নিহত রিফাত বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের মাইঠা-লবণগোলা এলাকার দুলাল শরীফের ছেলে।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায় কয়েকজন যুবক রিফাতকে ধারালো অস্ত্র দিয়ে একের পর আঘাত করছে। আর তাদের হাত থেকে স্বামীকে রক্ষার চেষ্টা করছেন রিফাতের স্ত্রী। তিনি চিৎকার করে সাহায্য চাচ্ছেন। কিন্তু কাউকে তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসতে দেখা যায়নি।

রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে তার বাবা বাদি হয়ে মামলা করেন।

নানা নাটকীয়তার পর ১৬ জুলাই এই ঘটনায় ‘সম্পৃক্ততা পাওয়ায়; রিফাতের স্ত্রী মিন্নিকেও গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীও দেন তিনি।

তবে মিন্নির পরিবারের দাবি, এই মামলায় প্রভাবশালীদের আড়াল করতেই তাকে ফাঁসানো হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: মিন্নিরিফাত হত্যারিফাত হত্যা মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট আজ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেন,  ছবি: সংগৃহীত।

এনসিপি নেতা আখতার হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হজের ভিসা দেওয়া শুরু আজ, আগাম প্রস্তুতিতে সৌদি আরব

ফেব্রুয়ারি ৮, ২০২৬

এ বছর রোজার সময় কেমন হবে? কোন দেশে কত ঘণ্টা রোজা?

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত বদল, আবারও কমেছে সোনার দাম

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT