চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির লড়াইয়ে প্রস্তুত হচ্ছে ‘আব্বাস’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ন ১৪, মে ২০১৯
বিনোদন
A A

চিত্রনায়ক নিরব ও সোহানা সাবা জুটির প্রথম ছবি ‘আব্বাস’। সাইফ চন্দন পরিচালিত এই ছবির শুটিং পুরোপুরি শেষ হয়েছে। এবার মুক্তির অনুমতি পেতে যাচ্ছে সেন্সরে।

চ্যানেল আই অনলাইনকে মঙ্গলবার দুপুরে এমনটাই জানিয়েছেন চিত্রনায়ক নিরব। তিনি বলেন, গানের শুটিংয়ের মাধ্যমে আব্বাসের পুরোপুরি কাজ শেষ হলো সোমবার (১৩ মে)। ছবির দৃশ্যের কাজ আগেই শেষ হয়েছিল। বাকি ছিল গান, তাও এবার শেষ হয়েছে।

নিরব বলেন, পুরান ঢাকার এক মডার্ন ‘আব্বাস’ আমি। থ্রিলার, রোমান্টিক ধাঁচের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘আব্বাস’। ছবির ডাবিং-ও শেষ। সম্পাদনার পর ছবির কিছু রঙচঙ (কালার কারেকশান) বাকি থাকে। এবার সেগুলো করা হচ্ছে।

গেল বছরের শেষের দিকে শুরু হয়েছিল ‘আব্বাস’-এর শুটিং। পুরান ঢাকায় ‘আব্বাস’ নামে এক ছেলের বেড়ে ওঠা ও সংগ্রামকে উপজীব্য করে গড়ে উঠেছে এ চলচ্চিত্রটির কাহিনী। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন নিরব।

আর সোহানা সাবাকে দেখা যাবে ‘চুটকি’ চরিত্রে। লাইভ টেকনোলজিস প্রযোজিত আব্বাস ছবিতে আরো অভিনয় করেছেন অ্যালেকজান্ডার বো, ডন, ইলোরা গওহর, সমাপ্তি মাসুক, জয় রাজ সূচনা আজাদ, তাসনিয়া, নুসরাত পাপিয়া, শিমুল খান প্রমুখ।

Reneta

সাইফ চন্দনের পরিচালনায় দ্বিতীয় ছবি ‘আব্বাস’। এর আগে তিনি ‘ছেলেটি আবোলতাবোল মেয়েটি পাগল পাগল’  নামে একটি ছবি নির্মাণ করেছিলেন। নির্মাতা চন্দন বলেন, একেবারে মৌলিক গল্পে ‘আব্বাস’ বানিয়েছি। একটা মৌলিক গল্প নিয়ে কাজ করতে গেলে নানা প্রতিবন্ধকতায় পড়তে হয়। সেগুলো ওভারকাম করতে গেলে সময়ের প্রয়োজন হয়।

তিনি বলেন, সময় নিয়ে একেবারে ধীরে ধীরে মনের মত করে ‘আব্বাস’ একেবারে ‘র’ জিনিস ফুটিয়ে তুলেছি। ফাইনালি পুরো কাজ শেষ করলাম। শিগগির আব্বাস সেন্সরে জমা দেব। এরপরেই মুক্তির তারিখ জানাবো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যালেকজান্ডার বোআব্বাসইলোরা গওহরজয় রাজ সূচনা আজাদডনতাসনিয়ানিরবনুসরাত পাপিয়ালিড বিনোদনশিমুল খানসমাপ্তি মাসুকসাইফ চন্দনসাবা
শেয়ারTweetPin

সর্বশেষ

বেইলি রোডে আগুন: ভেতরে গ্রাহক, বাইরে তালা!

এপ্রিল ৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষেছবি: প্রধানমন্ত্রীর দপ্তরের ফেসবুক পেজ

অফিসের সময় কমল, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়

এপ্রিল ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি পরিস্থিতিসহ নানা বিষয়ে মন্ত্রীদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

এপ্রিল ৩, ২০২৬

পদক্ষেপ স্কুল অ্যান্ড কলেজে ভিন্নধর্মী মিনা মেলার আয়োজন

এপ্রিল ৩, ২০২৬

৮ মে বসছে বাইফার পঞ্চম আসর

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT