চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংখ্যা জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৫ অপরাহ্ন ০৯, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সর্বশেষ সংশোধিত তালিকা অনুযায়ী বেসামরিক মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৫১৩ জন।

মঙ্গলবার দশম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য সেলিনা জাহান লিটার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।

তিনি বলেন, ইতোমধ্যে উপজেলা ভিত্তিক সকল উপজেলার গেজেটভুক্ত বেসামরিক মুক্তিযোদ্ধার নামের তালিকা এ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার আগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরিত সনদ ইস্যু করা হয়েছিল। ভবিষ্যতে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরিত সনদ ইস্যু করে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

জাতীয় পার্টির সদস্য নুরুল ইসলাম মিলনের অপর এক প্রশ্নের জবাবে মোজাম্মেল হক বলেন, ৪৭০টি উপজেলা, জেলা, মহানগর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির মধ্যে ৩৬০টি কমিটির প্রতিবেদন পাওয়া গেছে। অপর ১১০টি কমিটির প্রতিবেদন মামলা সংক্রান্ত জটিলতার কারণে পাওয়া যায়নি। তবে প্রতিবেদনগুলো পাওয়ার বিষয়ে নতুন কমিটি গঠনসহ প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে।

নতুন মুক্তিযোদ্ধাদের নাম গেজেটভুক্ত হওয়ার পর তাদের নামে সম্মানি ভাতা প্রদানের কার্যক্রম শুরু করা হবে। ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হয়েছে, এমন ব্যক্তিদের আপিল করার সুযোগ রয়েছে এবং তাদের আপাততঃ ভাতা চালু রাখা হয়েছে। তবে আপিল কমিটি যাচাই বাছাইয়ে ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণিত হলে, তাদের অনুকূলে প্রদানকৃত ভাতা বন্ধ করা হবে এবং ইতোমধ্যে তাদের গ্রহণকৃত ভাতা ফেরত নেয়া হবে।

Reneta

সরকারি দলের মো. আনোয়ারুল আজীম আনারের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জীবনযাত্রার মানোন্নয়ন করার লক্ষ্যে সরকার ২৭১ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে একটি আবাসিক প্রকল্প বাস্তবায়িত করছে।

Jui  Banner Campaign
ট্যাগ: দশম জাতীয় সংসদমুক্তিযুদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

মন্ত্রীদের দুর্নীতিমুক্ত থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT