আন্তর্জাতিক

মুক্তিযুদ্ধে ভূমিকা রাখা ভারতীয় বিমান সেনার মৃত্যু

মৃত্যু হওয়া ভারতীয় বিমান সেনার কালো ও সাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত্যু হওয়া ভারতীয় বিমান সেনার কালো ও সাদা ছবি, যিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিত্রবাহিনীর হয়ে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ভূমিকা রাখা  ভারতের তৎকালীন বিমান সেনা এয়ার ভাইস মার্শাল (অব.) চন্দন সিং রাঠোর মারা গেছেন।

ভারতের স্থানীয় সময় রোববার তার মৃত্যু হয়। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিবিআই) বরাতে এ তথ্য জানিয়েছ।

চন্দন ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের বিমান বাহিনীতে কাজ করতেন।

সেসময় মূলত সৈন্যদের আনা নেওয়া এবং মালামাল পরিবহনের দায়িত্বে ছিলেন তিনি৷

বিষয়:বাংলাদেশ-ভারত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…