চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধের ৫ হাজার ছবি অনলাইনে উন্মুক্ত করল মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ন ২০, জানুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

মুক্তিযুদ্ধের ৫ হাজার ছবি অনলাইনে উন্মুক্ত করল মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ। মুক্তিযুদ্ধে দেশি-বিদেশি ফটোগ্রাফার ও বিভিন্ন সংবাদসংস্থা হাজারো ছবি নিয়ে অনলাইনে প্রদর্শন করা হলো।

পাকিস্তানিদের সংঘটিত বাঙালি গণহত্যা, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অভিযান, শরণাথীদের করুণচিত্র, বঙ্গবন্ধু, বাঙালির রাজনৈতিক সংগ্রাম ও মুক্তিযুদ্ধে বিজয়ের এরকম পাঁচ হাজার ছবি ফটোগ্রাফারের নাম ও মূল ক্যাপশান সহ অনলাইনে বিনামূল্যে প্রদর্শনের জন্য উন্মুক্ত করেছে মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ।

ছবিগুলো স্টক ফটোগ্রাফি আর্কাইভ- ম্যাগনাম, গেটি, এপি, হুলটন, ব্যাটম্যান, ম্যাজরিটি ওর্য়াল্ড সহ বিভিন্ন ফটোগ্রাফারের ব্যক্তিগত আর্কাইভ হতে সংগ্রহ করা হয়েছে।

ছবিগুলোর কপিরাইট ও প্রদর্শনের অনুমতি সম্পর্কে মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ ট্রাস্টের পরিচালক সাব্বির হোসাইন বলেন, এ ছবিগুলোর কপিরাইটের মালিক মূল স্টক ফটোগ্রাফি আর্কাইভগুলো বিনামূল্যে উন্মুক্ত প্রদর্শনের জন্য হাইরেজুলেশানে একটি নির্দিষ্ট প্রিভিউ সাইজ নির্ধারণ করে দিয়েছে।  বর্তমানে এরকম ১৩০০ টি হাইরেজুলেশান ছবির প্রদর্শন আমরা অনলাইনে উন্মুক্ত করেছি, বাকি ছবিগুলো প্রতিনিয়ত সংযোজন করা হচ্ছে।

বাংলাদেশি ফটোগ্রাফার রশীদ তালুকদার, মোহাম্মদ শফি, নাইব উদ্দিন আহমেদ, আফতাব আহমেদ, আবদুল হামিদ রায়হান, গোলাম মাওলা, জালালুদ্দীন হায়দার, আনোয়ার হোসেন, মনজুর আলম বেগ, শফিকুল ইসলাম স্বপন, আবুল লাইস শ্যামল, সাখাওয়াত হোসেইন, ভারতীয় ফটোগ্রাফার রঘু রায়, কিশোর পারেখ, অমিয় তরফদার, বাল কৃষ্ণা, রবীন সেনগুপ্ত, সন্তোষ বসাক, মানবেন্দ্র মন্ডল, জার্মান ফটোগ্রাফার থমাস বিলহার্ডট, হর্স্ট ফাস, আমেরিকান ফটোগ্রাফার ডেভিড কেননারলি, ডেভিড বার্নেট, ম্যারি এলেন মার্ক, ডিক ডুরান্স, ব্রিটিশ ফটোগ্রাফার উইলিয়াম লাভলেইস, ডর ম্যাকক্যালিন, ক্রিস পার্কিনস, জন ডাউনিং, মার্ক এডওয়ার্ডস, মেরিলিন সিলভারস্টোন, সুইডিশ ফটোগ্রাফার বো কার্লসন, আফ্রো-ইউরোপিয়ান ফটোগ্রাফার ড্যানিস নিল্ড, ফ্রেঞ্চ ফটোগ্রাফার মাইকেল লরেন্ট, মার্ক রিবৌদ, ক্রিশ্চিয়ান সিমোনপিয়েত্রি, রেমন্ড ডেপার্ডন, ব্রুনো বার্বে, আব্বাস আত্তার সহ দেশি-বিদেশি ফটোগ্রাফার ও সংবাদমাধ্যমের তোলা মুক্তিযুদ্ধের এই হাইরেজুলেশান ছবিগুলো বিনামূল্যে দেখা যাবে মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ ট্রাস্টের ওয়েবসাইটে। ওয়েব ঠিকানাঃ https://goo.gl/s1iJmZ

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin4

সর্বশেষ

নেইমারের বিরুদ্ধে সাবেক ব্যক্তিগত নারী বাবুর্চির মামলা

মার্চ ৭, ২০২৬

জ্বালানি তেলের অভাবে বন্ধ রাজধানীর অনেক পেট্রোল পাম্প

মার্চ ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইবি শিক্ষিকা হত্যার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

মার্চ ৭, ২০২৬
চুয়াডাঙ্গা সীমান্তে টহল, তল্লাশি ও নজরদারি বাড়িয়েছে ৬-বিজিবি, ছবি: প্রতিনিধি।

জ্বালানি তেলের পাচার ঠেকাতে চুয়াডাঙ্গা সীমান্তে সতর্ক বিজিবি

মার্চ ৭, ২০২৬
মেসার্স আফরীন ফিলিং স্টেশনে তেল কেনার চিত্র, ছবি: প্রতিনিধি।

রাজশাহীতে পুলিশ পাহারায় তেল বিক্রি

মার্চ ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT