চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযুদ্ধের বিশেষ টেলিফিল্ম ‘মুক্তির টানে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৪ পূর্বাহ্ন ২২, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A

১৯৭১। পাতারচর ছোট্ট গ্রাম। নানা ধর্মের লোকের সহাবস্থান। পাকবাহিনীর ধারণা, এদের অধিকাংশ বাঙালি ‘সাচ্চা মুসলিম’ না। তাদেরও হত্যা করতে হবে। লুঙ্গি চেক করে আদিম পরীক্ষা দিতে হয়। টানটান যুদ্ধের আতঙ্কেও মানিকের সাথে প্রতিবেশি ফোয়ারার সম্পর্ক থেমে থাকেনি। মানিকের প্রত্যয়, মরতে যখন হবে যুদ্ধ করাই ভালো। পুলিশ লাইন থেকে ফেরত সদস্য মানিক আবার যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নেয়। স্বাধীন দেশে মানিক ও ফোয়ারা দুজনে সংসার বাঁধার স্বপ্ন দেখে। কিন্তু শেষ পর্যন্ত কি তাদের সংসার গড়ার স্বপ্ন সত্যি হয়?

এমন প্রশ্নের সুরাহা হবে শুক্রবার বিকেল ৩টায়, চ্যানেল আইয়ের পর্দায়।

হ্যাঁ, উপরের গল্পটা মূলত মুক্তিযুদ্ধ নির্ভর একটি বিশেষ টেলিফিল্মের। যার নাম ‘মুক্তির টানে’। মইনুল খানের গল্প ও মূল ভাবনায় টেলিফিল্মটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ।

এমন গল্পের ভিজ্যুয়াল নির্মাণের অভিজ্ঞতা জানতে চাইলে চ্যানেল আই অনলাইনকে মাবরুর রশিদ বান্নাহ জানান, মইনুল স্যারের গল্প নিয়ে টেলিফিল্ম করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। আর এটা এমন একটা গল্প, আমার বিশ্বাস যা প্রত্যেকটি মানুষকে ছুঁয়ে যাবে। ব্যক্তিগতভাবে মইনুল স্যারকে ধন্যবাদ, কারণ তিনি মুক্তিযুদ্ধের এমন একটি গল্পে আমাকে কাজের সুযোগ দিয়েছেন। আর এই টেলিফিল্মের জন্য সবচেয়ে বেশী সহায়তা যার কাছ থেকে পেয়েছি, তিনি ইবনে হাসান খান। তিনি আমাদের প্যানেল পর্যন্ত ছিলেন। চ্যানেল আইয়ের প্রতি সত্যিই আমি কৃতজ্ঞ। আশা করছি, সবাই শুক্রবার দুপুরের পর টেলিফিল্মটি দেখবেন।

মুক্তির টানে টেলিফিল্মটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, মুমতাহিনা টয়া, শোয়েব মনীর, ইভান সাইর, রকি খান, জেরিন খান রত্না, খালিদ মাহমুদ মুকুল প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: ইরফান সাজ্জাদটয়াবান্নাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার মৃত্যুবার্ষিকী পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

গোপালগঞ্জে ‘না ভোট’ জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT