চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মীর সাব্বিরের প্রথম ছবির শুটিং নভেম্বরে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৫ অপরাহ্ন ২৪, আগস্ট ২০১৯
বিনোদন
A A

নাটকের মীর সাব্বির কিছুটা কমেডিয়ান, দর্শকও তাকে সেভাবেই জানেন! তবে এবার অভিনেতা হিসেবে নন, প্রথমবারের মতো চলচ্চিত্র পরিচালক হয়ে আসছেন তিনি। তার নির্মিতব্য ছবির নাম ‘রাত জাগা ফুল’।

২০১৮-২০১৯ অর্থবছরের অনুদান পাওয়া চলচ্চিত্রের তালিকায় ছিলো মীর সাব্বিরের ছবির নাম। শনিবার চ্যানেল আই অনলাইনকে এই অভিনেতা জানালেন, আসছে নভেম্বরে ‘রাত জাগা ফুল’-এর শুটিং শুরু করবেন। ইতোমধ্যে প্রি-প্রোডাকশন গুছিয়ে নিয়েছেন। শুধু তাই নয়, লোকেশন দেখাও ফাইনাল।

সাব্বির জানান, সিনেমার শুটিং নভেম্বরে শুরু করলেও আগে থেকেই সব চূড়ান্ত করে ফেলেছি। এখন শুধু কাস্টিং এর বিষয়টি বাকি।

ছবিতে কারা থাকছেন, জানতে চাইলে সাব্বির বলেন, কাস্টিং চূড়ান্ত হয়নি। গল্পের চরিত্রের সাথে মিল রেখে অভিনেতাদের সাথে কথা বলছি, তবে এখনো পাকাপোক্ত হয়নি। শিগগির আমার ছবিতে কারা অভিনয় করছেন, এ বিষয়টি জানিয়ে দিতে পারবো। শুধু এটুকু বলি, বড়পর্দার অভিনেতার পাশাপাশি ছোটপর্দার অভিনেতারাও থাকছেন আমার ছবিতে।

ছবির গল্প নিয়ে জানতে চাইলে মীর সাব্বির বলেন, আমার ছবিতে ট্রাডিশনাল নায়ক নায়িকা হয়তো থাকবে না, কারণ আমার ছবির গল্পই নায়ক! ছবির গল্পের প্রয়োজনে অর্ধেক শুটিং হবে গ্রামের লোকেশনে, আর অর্ধেক শহরে।

২০১৮-১৯ অর্থবছরের অনুদান পাওয়া চলচ্চিত্রের জন্য আটজন নির্মাতাকে দেওয়া হয়েছে ৩ কোটি ৯০ লাখ টাকা। অভিনেতাদের মধ্যে মীর সাব্বির ছাড়াও এই অর্থ বছরে ছবি নির্মাণের অনুদান পেয়েছেন চিত্রনায়িকা কবরী ও হৃদি হক। তারা প্রত্যেকেই ছবি নির্মাণের জন্য পাচ্ছেন ৬০ লাখ টাকা।

Jui  Banner Campaign
ট্যাগ: অনুদানকবরীমীর সাব্বিররাত জাগা ফুললিড বিনোদনহৃদি হক
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT