চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমার সীমান্তরক্ষীর গুলিতে বাংলাদেশী জেলে নিহত

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৩:৩০ অপরাহ্ন ০৬, ফেব্রুয়ারি ২০১৭
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)-এর গুলিতে এক বাংলাদেশী জেলে নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে আরও একজন।

সোমবার সকাল সাড়ে ৬ টায় বাংলাদেশ-মিয়ানমার জলসীমার মৌলভীপাড়া সংলগ্ন নাফ নদীতে এ ঘটনা ঘটে। নিহত জেলে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার নুরুল আমিন এবং গুলিবিদ্ধ ব্যক্তিও একই এলাকার মোস্তফা হোসেন।

ফেরত আসা জেলে মোহাম্মদ হাকিম জানান, সোমবার ভোরে বাংলাদেশ সীমান্তে নাফনদীর মৌলভীপাড়া পয়েন্টে মাছ শিকারে যান তারা তিনজন। কিন্তু সকাল সাড়ে ৬ টার দিকে হঠাৎ করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ৭ জন সদস্য একটি স্পিডবোট নিয়ে বাংলাদেশের সীমান্তে ঢুকে তাদের ওপর গুলিবর্ষণ শুরু করে। এ সময় নুরুল আমিন ও মোস্তফা হোসেন গুলিবিদ্ধ হলে তাদেরকে নিয়ে মোহাম্মদ হাকিম পালিয়ে টেকনাফে ফিরে আসেন।

পরে স্থানীয় আরও কয়েকজন জেলের সহায়তায় তাদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন।

টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুবন দাশ জানান, নুরুল আমিনের বুকে গুলি লাগায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সেই হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। আরেক জেলে মোস্তফা হোসেনের পিঠে গুলি লেগেছে। অবস্থার অবনতি হওয়ায় মোস্তফাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে।

এ বিষয়ে বিজিবির কোনো বক্তব্য পাওয়া না গেলেও টেকনাফ থানার ওসি আব্দুল মজিদ জানান, মিটিংয়ের কারণে তিনি কক্সবাজার শহরে রয়েছেন। তবে সকালে টেকনাফ বিজিবির অধিনায়ক তাকে ফোনে বাংলাদেশী জেলেরা মিয়ানমারের জলসীমায় ঢুকে মাছ শিকারের কারণে এ ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

Reneta

টেকনাফ থানা থেকে পুলিশের একটি দল স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: কক্সবাজারবিজিপি
শেয়ারTweetPin

সর্বশেষ

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT