চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারের ওপর চাপ বাড়াতে ফ্রান্সের আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ন ০৯, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশ সফররত ফ্রান্সের সশস্ত্র বাহিনী বিভাগের মন্ত্রী ফ্লোরেন্স পারলি রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

বাসস জানায়, ফ্লোরেন্স পারলি সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে (পিএমও) সৌজন্য সাক্ষাতকালে আরও বলেন, ‘তার দেশ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।’

‘আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মিয়ানমারের ওপর আরো চাপ সৃষ্টি করা, যাতে, তারা বাংলাদেশ থেকে নিজেদের রোহিঙ্গা নাগরিকদের দেশে ফিরিয়ে নেয়,’ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফিংকালে ফ্রান্সের মন্ত্রীর এই বক্তব্য উদ্ধৃত করেন।

প্রেস সচিব বলেন: রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয়দানসহ বিভিন্ন সহায়তা দেয়ায় সরকারের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ফ্লোরেন্স পারলি।

বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের বিভিন্ন ইস্যুতে মতৈক্য থাকার উল্লেখ করে ফ্রান্সের মন্ত্রী বলেন, আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও ফ্রান্স বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে একযোগে কাজ করছে ।

ফ্লোরেন্স পারলি লালমনিরহাটের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ প্রদানের বিষয়ে তার দেশের আগ্রহ ব্যক্ত করেন।

Reneta

জবাবে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ফ্রান্স এর মধ্যে বিদ্যমান সামরিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন এবং এক্ষেত্রে আরো সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এই খাতে ফ্রান্সের সঙ্গে আরো সহযোগিতা দেখতে চাই।’
শেখ হাসিনা বলেন, তার সরকার প্রতিরক্ষা খাতে প্রশিক্ষণের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেছে।

তার দেশের কোম্পানি থ্যালেস অ্যালানিয়া স্পেস স্থাপিত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর প্রসঙ্গে ফ্রান্সের মন্ত্রী বলেন, এটি প্রত্যাশা অনুযায়ী কাজ করছে।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর লাইফটাইম ১৫ বছর এবং তার সরকার বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ করবে।

আলোচনাকালে করোনা ভাইরাসের প্রসঙ্গ উঠলে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ইতালি ফেরত দুইজনসহ মোট তিনজনকে করোনা ভাইরাসে আক্রান্ত চিহ্নিত করা হয়েছে।

তাদেরকে ইতোমধ্যেই হাসপাতালে আলাদাভাবে (কোয়ারান্টাইনে) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান শেখ হাসিনা।

এ সময় ফ্লোরেন্স পারলিও ফ্রান্সে করোনা ভাইরাসের পরিস্থিতির কথা তুলে ধরেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি এবং জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এটি ভিন্ন আঙ্গিকে উদযাপন করা হবে।

প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধে ফ্রান্সের সরকার, জনগণ এবং আঁন্দ্রে মাঁরলো’র মত নেতৃস্থানীয় বুদ্ধিজীবীদের সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

সূত্র: বাসস

Jui  Banner Campaign
ট্যাগ: আন্তর্জাতিক চাপপ্রত্যাবাসনমিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

নাটোরের ৪টি আসনেই ধানের শীষ বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

চাঁদপুরে বিএনপির এহসানুল হক মিলন ও মমিনুল হক বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জোনায়েদ সাকি বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামায়াতের একমাত্র হিন্দু প্রার্থী পরাজিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকুর জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT