চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ হলেন চট্টগ্রামের তোরসা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০২ অপরাহ্ন ১১, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

৩৭ হাজারের বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ হলেন রাফাহ নানজিবা তোরসা। যিনি বন্দরনগরী চট্টগ্রাম শহরের মেয়ে।

তোরসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের একজন ছাত্রী।

আগামী ডিসেম্বর থেকে লন্ডনে অনুষ্ঠিতব্য ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার মূল আয়োজনে বাংলাদেশের হয়ে তিনি লাল-সবুজের পতাকার প্রতিনিধিত্ব করবেন।

শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০ টায় রাজধানীর প্যান প্যাসিফিক হোটেলে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। শীর্ষ ১২ প্রতিযোগীর মধ্যে হয় শ্রেষ্ঠত্বের লড়াই।

সেখান থেকে প্রথমে শীর্ষ ৬ প্রতিযোগী নির্বাচন করা হয়। নির্বাচিতরা হলেন সুমাইয়া শান্তা, জান্নাতুল ফেরদৌস মেঘলা, রাফাহ নানজিবা তোরসা, প্রিয়ন্তী উর্বী, ফাতিহা মাহামী, নিশা চৌধুরী।

তাদের মধ্য থেকে আবার নির্বাচিত হন শীর্ষ ৩ জন। তারা হলেন রাফাহ নানজিবা তোরসা, জান্নাতুল ফেরদৌস মেঘলা, ফাতিহা মাহামী।

Reneta

শীর্ষ ৩ জনের মধ্যে চ্যাম্পিয়ন রাফাহ নানজিবা তোরসার মাথায় উঠে শ্রেষ্ঠত্বের মুকুট। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন ফাতিহা মাহামী এবং দ্বিতীয় রানার আপ হন জান্নাতুল ফেরদৌস মেঘলা।

সেরা সুন্দরীর মুকুট পরে উচ্ছ্বসিত তোরসা বলেন, “ভীষণ ভালো লাগছে। সবার প্রতি কৃতজ্ঞতা থাকল।”

গ্র‍্যান্ড ফিনালে অন্যান্য তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন গতবারের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল ফেরদৌস ঐশী, রানার আপ নিশাত নাওয়ার সালওয়া, ‘মিস ওয়ার্ল্ড সিঙ্গাপুর’ ভ্যানেসা পেহ্।

এছাড়া মঞ্চে লাক্সতারকা টয়া গার্লফ্রেন্ডের বিয়ে, লোকাল বাস-এর মতো জনপ্রিয় গানে পারফর্ম করেন। তারসঙ্গে ছিলেন ‘মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ ফাহিম। পাশাপাশি মঞ্চে গান পরিবেশ করেন হৃদয় খান, শাহরিয়ার রাফাত, ড. মাহফুজুর রহমান, আঁখি আলমগীর।

গত ৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু করে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচনের এই আয়োজনটি। অমিকন এন্টারটেইনমেন্টে সঙ্গে অনুষ্ঠানটির সহযোগী আয়োজক ছিল এক্সপার্ট প্রোভাইডার।

গ্র‍্যান্ড ফিনালে উপস্থাপনা করেন দেবাশীষ বিশ্বাস এবং শ্রাবণ্য তৌহিদা। মূল বিচারকের দায়িত্ব পালন করেন চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা মৌসুমী এবং রূপ বিশেষজ্ঞ ফারনাজ আলম।

ছবি: নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফেরদৌসমিস ওয়ার্ল্ডমৌসুমীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে বহু আহত, উত্তরবঙ্গে রেল চলাচল বন্ধ

মার্চ ১৮, ২০২৬

দেশে ঈদ কবে, জানা যাবে ১৯ মার্চ

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়তুল মোকাররমে ঈদে ৫ জামাত

মার্চ ১৮, ২০২৬

ফিফার সঙ্গে ইউটিউবের চুক্তি, সরাসরি দেখা যাবে বিশ্বকাপ ম্যাচের অংশবিশেষ

মার্চ ১৮, ২০২৬

রোজায় গাজর যেভাবে খেলে মিলবে অধিক পুষ্টি

মার্চ ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT