চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিশু সাব্বিরকে মানুষ সত্যি সত্যি ভিক্ষা দিয়েছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১১ অপরাহ্ন ২০, মে ২০২১
বিনোদন
A A

নির্মাণ মুন্সিয়ানায় বরাবরই নিজের নামের সুবিচার করেন মাবরুর রশিদ বান্নাহ। আশ্রয়, ব্যঞ্জনবর্ণ, ব্রাদার্সের পর এবার ঈদে প্রচারিত ‘দ্য বেগার’ নাটক দিয়ে আবারও প্রশংসায় ভাসছেন জনপ্রিয় এ পরিচালক।

এ নাটকে ভিক্ষুক চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন মিশু সাব্বির। নিজেকে ভেঙে তিনি দর্শকের সামনে নতুনভাবে হাজির হয়েছেন। তাই রাস্তায় শুটিং করতে গিয়ে মানুষ তাকে ভিক্ষুক ভেবে সত্যি সত্যি ভিক্ষা দিয়েছে!

চ্যানেল আই অনলাইনের সাথে আলাপে বান্নাহ বলেন, মিশু ভাই শুটিংয়ের দুই দিনে প্রায় এক হাজার টাকা ইনকাম করেছেন। মানুষ বুঝতেই পারেনি তিনি মিশু সাব্বির।

তিনি বলেন, একদম র-লোকেশনে শুট করেছি। রাস্তায় শুটিং করা কিন্তু কঠিন। লোকজন কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে থাকে। কোনো কিছুই গ্রিপের মধ্যে ছিল না। যখন শুটিং শুরু করি ধরেই নিয়েছিলাম বোধহয় সময় মতো শুটিং শেষ করতে পারবো না। বস্তি এবং সড়ক সবখানে মানুষের ভিড় ছিল। ক্যামেরার দিকে তাকানোয় বারবার শট এনজি হচ্ছিল। ফাইনালি কাজটা সুন্দরভাবে শেষ হয়েছে। মিশু ভাই, রাশেদকে বেশি ক্রেডিট দিতে হবে। সাথে আমার টিমের পরিশ্রম ছিল বেশি।

একটি বেসরকারি চ্যানেলে প্রচারের পর ইউটিউবে ইতোমধ্যে মিলিয়ন ভিউস অতিক্রম করেছে বান্নাহর ‘দ্য বেগার’। নেটিজনরাও বান্নাহ, মিশু সাব্বিরসহ পুরো টিমের প্রশংসায় পঞ্চমুখ!

নির্মাতা বান্নাহ বলেন, শুটিংয়ের আগে মিশু ভাইয়ের সাথে চারবার মিটিং করেছি। কীভাবে অভিনয় করতে হবে সব আলোচনা করে নিয়েছিলাম। মিশু ভাই হোমওয়ার্কটা খুব ভালো করে করেছিলেন। যে কাজগুলোতে হোম ওয়ার্ক থাকে এবং শুটিংয়ের আগে প্লানটা গোছানো হয় সেই কাজের রেজাল্ট ভালো আসতে বাধ্য। আমার এই নাটকের শুটিংয়ের আগে মিশু সাব্বির আগে পরে কোনো শুটিং রাখেনি। তার শ্রমটা অন্যান্য কাজের চেয়ে বেশি ছিল।

Reneta

ঈদ উপলক্ষে মোট সাতটি নাটক বানিয়েছেন। এর মধ্যে তিনটি নাটক রিলিজ হয়েছে। তিনটি এখনও বাকি অনলাইনে আসা। তিনি বলেন, সবমিলিয়ে আমার যেই কাজগুলো এখন পর্যন্ত গেছে সবগুলো নিয়ে আমি খুশি। কারণ প্রত্যকেটা কাজেরই আলাদা আলাদা রেসপন্স পাচ্ছি। তারমধ্যে ‘বেগার’র রেসপন্স অনেক বেশি পেয়েছি। ইউটিউব ট্রেন্ডিংয়ে যতগুলো ঈদের নাটক আছে তারমধ্যে এই নাটকটাও জায়গা করে নিয়েছে। ‘বেগার’- নাটকটার জন্য আনেক কষ্ট আর পরিশ্রম করেছি আমরা পুরো টিমকে।

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদ নাটকনাটকমাবরুর রশিদ বান্নাহমিশু সাব্বিরলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইল ছবি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আলোচনা শেষ, উত্তেজনা কাটেনি ইরান–যুক্তরাষ্ট্রের

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনী উত্তাপে সরগরম সন্দ্বীপ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ছয় বছর ধরে জলাবদ্ধতায় ভুগছে বংশালবাসী

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT