মিশরে সাড়ে চার হাজার বছরের পুরনো সমাধিস্থলের অংশ বিশেষ আবিষ্কার করা হয়েছে। কায়রোর কাছে গিজা মালভূমিতে এই সমাধিস্থল আবিষ্কারের দাবি করেছেন প্রত্নতত্ত্ববিদরা।
এই সমাধিস্থলে সম্ভ্রান্ত ব্যক্তিদের সমাহিত করা হতো বলে প্রত্নতত্ত্ববিদদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে।
মিশরের সুপ্রিম কাউন্সিল অফ অ্যান্টিকুইটিস এর সাধারণ সম্পাদক বলেন, সমাধিস্থলে যে সমাধি পাওয়া গেছে তা দুজন পুরুষের বলে ধারণা করা হচ্ছে।সম্প্রতি মিশরের বেশকিছু প্রত্নতাত্ত্বিক নির্দশন দালালের খপ্পরে পড়েছে। কয়েক বছর আগের রাজনৈতিক অস্থিরতায়ও দেশটির পর্যটন খাত বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেদিক থেকে কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে, নতুন এই সমাধিস্থল পর্যটনকে বিকশিত করবে।








