মিশরে কপটিক খ্রিস্টান বহনকারী একটি বাসে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। এত আরো ২৫ জন আহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
মিশরের মিনায়া প্রদেশে এ হামলার ঘটনা ঘটে। বাসটি কপটিক খ্রিস্টানদের নিয়ে একটি গির্জার দিকে যাচ্ছিল।
মিশরে সম্প্রতি খ্রিস্টানদের ওপর কয়েকটি হামলার ঘটনা ঘটে। এসব হামলার জন্য ইসলামিক জঙ্গি গোষ্ঠী আইএসকে দায়ী করা হয়।
গত ৯ এপ্রিল টানটা এবং আলেকজানিদ্রয়ায় দুটি বোমা হামলায় কমপক্ষে ৪৬ জন নিহত হয়।








