চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিশরে ইন্টারনেট নিয়ন্ত্রণে নতুন কঠোর আইন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ন ১৯, আগস্ট ২০১৮
আন্তর্জাতিক
A A

মিশরে ইন্টারনেট ব্যবহারের ওপর কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় নতুন একটি আইনে সাক্ষর করেছেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।

বিবিসি জানায়, কোনো ওয়েবসাইটকে যদি জাতীয় নিরাপত্তা বা অর্থনীতির জন্য হুমকি মনে করা হয় তবে নতুন এই আইনে তা ‘‘সাইবার অপরাধ’’ হিসেবে গণ্য হবে এবং বন্ধ করে দেয়া হবে।

এছাড়া এসব সাইট পরিচালনা কিংবা শুধু ব্যবহারে অভিযুক্ত ব্যক্তির জেল-জরিমানা হতে পারে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, অস্থিতিশীলতা ও সন্ত্রাস দমনে এই আইনের প্রয়োজন। তবে মানবাধিকার গোষ্ঠীগুলোর অভিযোগ, সরকার দেশের সকল রাজনৈতিক ভিন্নমত নির্মূলের চেষ্টা করছে।

কায়রোভিত্তিক অ্যাসোসিয়েশন অফ ফ্রিডম অফ থট অ্যান্ড এক্সপ্রেসন জানায়, এই আইন প্রণয়নের আগেই ইতোমধ্যে ৫শ ওয়েবসাইট বন্ধ করে দেয়া হয়েছে।

দেশটির সংসদে গত মাসেও একটি আইন পাস হয়েছে এবং তাতে বলা হয়েছে, যদি সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা পাঁচ হাজারের বেশি হয়, তবে তা পর্যবেক্ষণের আওতায় আনা হবে। তবে প্রেসিডেন্ট সিসি এখনও আইনটি অনুমোদন দেননি।

Reneta

প্রতিনিধিরা বলছেন, দেশটিতে সড়কে মিছিল সমাবেশসহ প্রতিবাদের সব মাধ্যম ইতোমধ্যে বন্ধ করা হয়েছে। ইন্টারনেট ছিল দেশটিতে ভিন্নমত পোষণের শেষ মাধ্যম।

গত মাসে হিউম্যান রাইটস ওয়াচ এক সতর্ক বার্তায় বলেছে, মিশরে সন্ত্রাসবিরোধী ও জরুরী আইনের ব্যবহার এবং সাংবাদিক, অধিকারকর্মী, সমালোচনাকারীদের ওপর আদালতের অন্যায় বিচার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আইন প্রণয়নইন্টারনেটমিশরসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঘুষ মামলায় ৩০ বছর কারাভোগের পর নির্দোষ প্রমাণিত, পরদিনই মৃত্যু

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তোশাখানা–২ মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ফেব্রুয়ারি ৮, ২০২৬

মুন্সিগঞ্জে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১০

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বাগেরহাটে সুপেয় পানির অভাবে নষ্ট হচ্ছে হাঁসের খামার ও মূল্যবান সম্পদ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
দ্য ওয়াশিংটন পোস্টের প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইল লুইস, ছবি: সংগৃহীত।

গণছাঁটাইয়ের পরই পদত্যাগ করেছেন ওয়াশিংটন পোস্টের সিইও উইল লুইস

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT