শারীরিক অসুস্থতার বিবেচনায় নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের বেঞ্চ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
একই সাথে তিন মামলায় কেন ফখরুলকে স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে আদালত রুল জারি করেন। ঢাকার জেলা প্রশাসককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ব্যারিস্টার রফিক উল হক জানিয়েছেন মির্জা ফখরুলের বিরুদ্ধে থাকা সাতটি মামলাতেই আদালত জামিন মঞ্জুর করেছে। এখন তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।







