বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মিরপুরে কচুক্ষেত এলাকায় তৈরি পোশাক শ্রমিকদের সঙ্গে সেনাবাহিনী ও পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় বিক্ষোভকারীরা সেনাবাহিনী ও পুলিশের দু’টি গাড়িতে আগুন দেয়। সংঘর্ষে সেনাবাহিনীর একজন গাড়ি চালক ও পুলিশের অন্তত ১০ জন সদস্য আহত হন। ওই ঘটনায় দুই পোশাক শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। কয়েকজন গার্মেন্টস কর্মীকে আটক করা হয়েছে।







