চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরের নিস্তব্ধতা ভাঙলেন সাকিব

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৫:৩৩ অপরাহ্ন ২৩, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

দুই দিন আগেও যেখানে ছিল হাজারও মানুষের পদচারণা, উৎসবমুখর পরিবেশ। সেই হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম হয়ে পড়েছে নীরব, নিস্তব্ধ। বিপিএল ঘিরে যতটুকু আনন্দ-উচ্ছ্বাস, সেটি এখন বন্দরনগরী চট্টগ্রামে। সেই ফাঁকা মিরপুরে হঠাৎই সাকিব আল হাসান। ব্যাটে আওয়াজ তুলে ভাঙলেন নিস্তব্ধতা। ইনডোরের আউটার মাঠের নেটে করলেন টানা দুই ঘণ্টা ব্যাটিং।

সকালে একাডেমি মাঠে গিয়ে পাওয়া গেল বিপিএলে দল না পাওয়া দুই ক্রিকেটার এনামুল হক জুনিয়র ও সৈকত আলীকে। বিপিএল শেষে জাতীয় লিগের শেষ রাউন্ড। প্রস্তুতি সারতেই একাডেমি মাঠে তারা। সাকিব তখন নেট বোলারদের বল খেলছিলেন। নেটে যোগ হলেন বাঁহাতি স্পিনার এনামুল ও মিডিয়াম পেসার সৈকত। পরে ক্লান্ত হয়ে বোলার বিশ্রামে যান, বোলিংয়ে পরিবর্তন আসে, ২২ গজে তবুও ঝড় তুলে গেলেন সাকিব। ক্লান্তিহীন ব্যাটিং!

লম্বা সময় ধরে সাকিবের টানা ব্যাটিং খুব কম মানুষেরই দৃষ্টিগোচর হয়েছে। যারা জানেন তাদের কাছে দুই ঘণ্টাও আবার কম! ঢাকা ডায়নমাইটসের সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্স চ্যানেল আই অনলাইনকে জানালেন, ‘সাকিব ও তামিম হঠাৎ হঠাৎ সময় নিয়ে ব্যাটিং করে। অনেক সময় সেটা ৩ ঘণ্টাও হয়। হয়ত চোখে পড়ে না। ওরা নীরবে ব্যাটিং করে চলে যায়। এটা করে পারফেকশনের জন্য।’

বিপিএলে বল হাতে ভাল করলেও পারফেক্ট ব্যাটিংটা করতে পারছেন না ঢাকার অধিনায়ক। সাকিব সিলেটে  টুর্নামেন্টের প্রথম ম্যাচে করেছিলেন ২৩ রান। পরের ৬ ইনিংসে সেটিকে টপকাতে পারেননি। এই অলরাউন্ডারের নামের পাশে ইনিংসগুলো যেন বড্ড বেমানান- ১, ১৮*, ২০, ১১, ৩, ১১! রংপুর রাইডার্সের বিপক্ষে শেষ ম্যাচে তিনে নেমেও দুই অঙ্ক ছুঁয়ে ফিরেছেন। তাতে দলও পড়েছে চাপে। মাত্র ১৪২ রান তাড়া করতে নামা ঢাকা ম্যাচ হেরেছে ৩ রানে।

চট্টগ্রাম পর্বে তাই চেনারূপের অলরাউন্ডিং পরিচয়ে ফিরতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন সাকিব। শুক্রবারও করবেন অনুশীলন। চট্টগ্রামে ২৭ নভেম্বর সাকিবদের প্রথম খেলা চিটাগং ভাইকিংসের সঙ্গে। ২৫ নভেম্বর সন্ধ্যায় বন্দরনগরীর উদ্দেশ্যে যাত্রা করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বাকি ছয় দলই এখন চট্টগ্রামে।

Jui  Banner Campaign
ট্যাগ: বিপিএল ২0১৭সাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২২ লাখ টন খাদ্য মজুদ আছে, যিনি আসবেন চাপ হবে না: খাদ্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

দামের দায় মন্ত্রণালয়ের নয়, উৎপাদনে সফল হয়েছি: মৎস্য উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন বানচালের সক্ষমতা কারও নেই: আইজিপি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনে প্রায় পৌনে ১৩ কোটি ভোটার, প্রার্থী ২ হাজার ৩৪ জন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের পরিবেশ ইতিবাচক: ইইউর প্রধান পর্যবেক্ষক

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT