চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মিধিলি’র পরে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৭ অপরাহ্ন ২৮, নভেম্বর ২০২৩
- সেমি লিড, পরিবেশ
A A

ঘূর্ণিঝড় ‘মিধিলি’র ধাক্কা কাটতে না কাটতে ‘মিগজাউম’ নামের আরেকটি ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের উপকূলে এর প্রভাব পড়তে পারে বলে বিভিন্ন আবহাওয়া বিষয়ক সাইটের সূত্রে জানা গেছে।

ভারতীয় আবহাওয়া বিভাগের সূত্রমতে, কয়েকদিন আগেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল একটি ঘূর্ণাবর্ত। রবিবার সেটি অবস্থান করছিল দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ থাইল্যান্ডের উপর। গতকাল সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে পরিণত হয়েছে নিম্নচাপে। সর্বশেষ বুলেটিন অনুযায়ী, সেই নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন মালাক্কা প্রণালীর উপর। ক্রমেই এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।

এরপর নিম্নচাপটি ডিসেম্বরের ১ থেকে ৩ তারিখের মধ্যে গভীর নিম্নচাপ থেকে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

চলতি বছরে ১৭ নভেম্বর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’ বাংলাদেশ উপকূলে আঘাত হানে। আঘাতের সময় পটুয়াখালীতে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১০২ কিলোমিটার। ঘূর্ণিঝড় ‘মিধিলি’র গতিপথে আসা ‘মিগজাউম’ হবে এবছরের চতুর্থ ঘূর্ণিঝড়।

Jui  Banner Campaign
ট্যাগ: ঘূর্ণিঝড়ঘূর্ণিঝড় ‘মিগজাউম’
শেয়ারTweetPin

সর্বশেষ

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT