চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা হচ্ছেন চিত্রনায়িকা শুভশ্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৯ পূর্বাহ্ন ১১, মে ২০২০
অন্যান্য
A A

নতুন সিনেমা আসার খবরে যে নাটকীয়তা করেন, ঠিক নিজেদের প্রথম সন্তান পৃথিবীতে আসার ক্ষেত্রেও একই কায়দা অনুসরণ করলেন শুভ্রশ্রী ও রাজ দম্পতি!

পশ্চিমবঙ্গে জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী ও তার স্ত্রী অভিনেত্রী শুভশ্রীর চারহাত এক হয় ২০১৮ সালে। তার আগে থেকেই প্রেম ও নানামাত্রিক গুঞ্জনে আলোচিত ছিলেন রাজ-শুভশ্রী। সোমবার (১১ মে) তাদের বিয়ের ২ বছর পূর্ণ হলো।

আর শুভ এ দিনকে কেন্দ্র করে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের জন্য দারুণ খবর জানালেন রাজ-শুভশ্রী দুজনেই। তাদের ফ্যান পেজের মাধ্যমে জানা গেল, মা হতে চলেছেন শুভশ্রী। এই বছরই জন্ম নেবে অনাগত সন্তান।

রাজের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন শুভশ্রী। সেই ছবিতে নির্মাতা রাজের হাতে দেখা যায় সিনেমার ক্লিপবোর্ডের মতোন একটি জিনিষ, যেখানে লেখা ‘বেবি কামিং’ এবং হ্যাশট্যাগে ‘২০২০’ লেখা! এছাড়া বেবি বাম্প নিয়ে রাজের পাশে বসে থাকতে দেখা গেছে শুভশ্রীকে।

টালিউডের এ পরিচালক-অভিনেত্রী জুটির দাম্পত্যজীবনে খুশির খবর প্রকাশ্যে আসার পরই তাদের শুভেচ্ছা জানাতে শুরু করেন ভক্তরা।

সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজ-শুভশ্রী তাদের ঘরে নতুন অতিথি আসার খবর প্রকাশ করলে রীতিমত ভাইরাল হয়ে যায়।

Jui  Banner Campaign
ট্যাগ: চিত্রনায়িকাটালিউডরাজরাজ চক্রবর্তীলিড বিনোদনশুভশ্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইল ছবি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আলোচনা শেষ, উত্তেজনা কাটেনি ইরান–যুক্তরাষ্ট্রের

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনী উত্তাপে সরগরম সন্দ্বীপ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ছয় বছর ধরে জলাবদ্ধতায় ভুগছে বংশালবাসী

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT