চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মা-শিশুর চিরন্তন ভালোবাসা: ৪ হাজার বছর ধরে রক্ষা করছেন সন্তানকে

তানজীমা এলহাম বৃষ্টিতানজীমা এলহাম বৃষ্টি
৮:৩২ পূর্বাহ্ন ১১, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

নিজে মৃত্যুর মুখে থেকেও সন্তানকে বাঁচানোর শেষ চেষ্টা করেন মা। মায়ের ভালোবাসা এমনই অসাধারণ আর অতুলনীয়। সম্প্রতি চীনের বিলুপ্ত পম্পেই নগরীতে এমনই এক নিদর্শন পাওয়া গেছে। সেখানে ধ্বংসাবশেষ খুঁড়ে ৪ হাজার বছর ধরে আলিঙ্গনাবদ্ধ এক মা ও তার শিশুর কঙ্কাল আবিষ্কার করেছেন প্রত্নতাত্ত্বিকরা।

চীনের কিংহাই প্রদেশের ওই প্রত্নতাত্ত্বিক সাইটে মাটি খুঁড়ে প্রত্নতাত্ত্বিকরা একটি ছোট ও একটি বড় আকারের কঙ্কাল জড়িয়ে থাকা অবস্থায় দেখতে পান। কঙ্কাল দু’টির অবস্থা দেখে এবং সেগুলো পরীক্ষা করার পর তারা ধারণা করছেন, বড় কঙ্কালটি অর্থাৎ মা ভূমিকম্পের সময় তার সন্তানকে বাঁচানোর জন্য তাকে দু’হাতে জড়িয়ে ধরে আঘাত থেকে আগলে রাখার চেষ্টা করেছেন।

খনন এলাকা থেকে জড়িয়ে থাকা অবস্থায় আরও এক জোড়া কঙ্কাল উদ্ধার করা হয়।

খুঁজে পাওয়া কঙ্কালগুলোর অবস্থান থেকে ভূমিকম্প আঘাত হানার আগ মুহূর্তের চিত্র কিছুটা হলেও আন্দাজ করা যায়।

প্রত্নতাত্ত্বিক সাইটে আবিষ্কৃত কঙ্কালগুলোর ছবি প্রথম প্রকাশ করা হয় গত সপ্তাহে। প্রকাশের পরই সেগুলো ছুয়ে গেছে হাজারো মানুষের মন।

ব্রোঞ্জ যুগের ওই প্রত্নতাত্ত্বিক সাইটে খননকাজ চালিয়ে আরও বেশকিছু কঙ্কাল পাওয়া গেছে। এছাড়াও বেরিয়ে এসেছে বিস্ময়কর আরও নানা আবিষ্কার। সেগুলো পরীক্ষা করে গবেষকরা নিশ্চিত হয়েছেন প্রাপ্ত ধ্বংসাবশেষ ব্রোঞ্জ যুগের চীনের পীত সাগর সংলগ্ন সভ্যতার।

Reneta

এ মাসের প্রথম দিকেই একটি সম্মেলনে ধ্বংসাবশেষ থেকে পাওয়া নিদর্শন ও তথ্য-প্রমাণ প্রকাশ করেন প্রত্নতাত্ত্বিক দলটি।

মনে করা হয়, খ্রিস্টপূর্ব ২ হাজার অব্দে কিংহাই প্রদেশে এক ভয়াবহ ভূমিকম্প ও বন্যায় পুরোপুরি ধ্বংস হয়ে যায় এক কালের সমৃদ্ধ পম্পেই নগরী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মা
শেয়ারTweetPin

সর্বশেষ

চীন–এর রাজধানী বেইজিংয়ে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার–এর সঙ্গে বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: সিনহুয়া

ইরান সংকট সমাধানে ‘পাঁচ দফা উদ্যোগ’ ঘোষণা চীন ও পাকিস্তানের

মার্চ ৩১, ২০২৬

বড় ফুটবলার হয়ে উঠতে কত ত্যাগ, সেসব শোনালেন নেইমার

মার্চ ৩১, ২০২৬

ঢাকায় ভারতের পরবর্তী হাইকমিশনার কে হচ্ছেন

মার্চ ৩১, ২০২৬

রাহুলের মৃত্যু: জট খুলছে না, বরং বাড়ছে রহস্য

মার্চ ৩১, ২০২৬

৫ এপ্রিল ইস্টার সানডে

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT