চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মায়ের হাতে ক্ল্যাপস্টিক, ধন্য আমির!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ন ০২, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

নতুন ছবি শুরুর মুহূর্তে ১ নভেম্বর যা ঘটলো, এরআগে কখনো এমনটি ঘটেনি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খানের ফিল্ম ক্যারিয়ারে!

কী হয়েছে? বলছি, আমির খান তার আলোচিত ছবি ‘লাল সিং চাড্ডা’র শুটিং শুরু করলেন শুক্রবার থেকে। আর এদিন শুটিংস্পটে উপস্থিত থেকে  ক্ল্যাপস্টিক ধরলেন তার মা! আমিরের সারা জীবনের ফিল্ম ক্যারিয়ারে এমনটি আর ঘটেনি! তাই নিজেকে ধন্য মনে করলেন এই অভিনেতা!

হ্যাঁ, প্রথমবারের মতো ক্ল্যাপস্টিক বাজিয়ে সিনেমাটির শুটিংয়ের উদ্বোধন করলেন আমির খানের মা জিনাত হুসেইন। বিষয়টি নিয়ে ব্যাপক উচ্ছ্বসিত আমির ও ছবির প্রযোজক অজিত আন্ধেরী।

মূলত হলিউডের আইকনিক ছবি ‘ফরেস্ট গাম্প’ (১৯৯৪)-এর অফিশিয়াল হিন্দি রিমেক আমিরের ‘লাল সিং চাড্ডা’। এর আগে এক সাক্ষাতকারে আমির খান জানিয়েছিলেন, ‘ফরেস্ট গাম্প’ তাঁর মায়ের প্রিয় ছবি। এবং তাঁর মায়ের প্রিয় ব্যক্তিত্ব টম হ্যাঙ্কস। আর এ কারণেই এই ছবির রিমেক করার আগ মুহূর্তে শুটিং স্পটে হাজির হলেন জিনাত।

টম হ্যাঙ্কস অভিনীত ‘ফরেস্ট গাম্প’-এর চিত্রনাট্য ও কাহিনী থেকে অনেক ভিন্নতা থাকবে আমিরের ‘লাল সিং চাড্ডা’য়। জানা গেছে, আমিরের ছবির কাহিনী রচিত হবে ভারতের স্পর্শকাতর সত্য দুটি ঘটনাকে কেন্দ্র করে।

কী সেই সত্য কাহিনী? ‘ফরেস্ট গাম্প’-এ তুলে ধরা হয়েছিল আমেরিকার সত্য ইতিহাসকে। আর আমিরের ছবিতে তুলে ধরা হবে ভারতের অন্ধকার এক অধ্যায়ের গল্প। এরমধ্যে একটি হল অপরাশেন ব্লু স্টার এবং অপরটি হলো ভারতের বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা।

Reneta

তবে ছবির কাহিনীতে এই অন্ধকার অধ্যায়ের গল্প কীভাবে চিত্রায়িত হবে সে বিষয়ে কোনো ধারনা পাওয়া যায়নি।

এরআগে ছবিটি নিয়ে জানা যায়, ‘লাল সিং চাড্ডা’র শুটিং হবে ভারতের ১০০টি স্থানে।

‘লাল সিং চাড্ডা’ ছবির গল্প লিখেছেন অতুল কুলকার্নি। পরিচালনা করবেন ‘সিক্রেট সুপারস্টার’-এর পরিচালক অদ্বৈত চন্দন। ছবিটি মুক্তি পাবে ২০২০ সালের ২৫ ডিসেম্বর।

Jui  Banner Campaign
ট্যাগ: আমির খানজিনাতটম হ্যাঙ্কসফরেস্ট গাম্পলাল সিং চাড্ডা
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT