চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদউল্লাহর শততম ম্যাচে শুরুতে বোলিংয়ে টাইগাররা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ন ০৫, সেপ্টেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে নামার দিনে শুরুতে বল করবে টাইগাররা। প্রথম দুই ম্যাচের জয়ী একাদশ নিয়ে নেমেছে স্বাগতিকরা।

রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের তৃতীয়টিতে টম ল্যাথামের দলের বিপক্ষে টসে হেরে আগে বোলিংয়ের আমন্ত্রণ পেয়েছেন মাহমুদউল্লাহরা।

গত বুধবার নিউজিল্যান্ডকে ৬০ রানে গুঁড়িয়ে ৭ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ। শুক্রবার ৪ রানে জিতে করে ২-০। সেই দুই ম্যাচের জয়ী একাদশই অপরিবর্তিত।

শের-ই-বাংলা স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে জিতলে দুই টি-টুয়েন্টি হাতে রেখেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। সঙ্গে মাইলফলকের ম্যাচে অধিনায়ককে দেয়া হবে জয়-উপহার।

মাহমুদউল্লাহর টি-টুয়েন্টিতে অভিষেক ২০০৭ সালের ১ সেপ্টেম্বর, কেনিয়ার বিপক্ষে নাইরোবিতে। ১৪ বছর পর আরেকটি সেপ্টেম্বরেই সেঞ্চুরি পূর্ণ হল তার। এতদিন একশ কিংবা তার বেশি টি-টুয়েন্টি খেলা ক্রিকেটার ছিলেন মাত্র ৭জন। বাংলাদেশের প্রথম ও বিশ্বের অষ্টম খেলোয়াড় হিসেবে একশ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন মাহমুদউল্লাহ।

বাংলাদেশ এপর্যন্ত খেলল ১১০টি টি-টুয়েন্টি। যার ১০০টিতেই ছিলেন মাহমুদউল্লাহ। সঙ্গে ৫০ টেস্ট, ২০০ ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে টাইগারদের টি-টুয়েন্টি অধিনায়কের।

Reneta

তামিম ইকবালকে (১,৭০১) ছাড়িয়ে টি-টুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিকও এখন মাহমুদউল্লাহই (১,৭০২)। বাংলাদেশ অধিনায়কের সামনে আছেন কেবল সাকিব আল হাসান (১,৭৫৫)।

বাংলাদেশ একাদশ
নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান।

Jui  Banner Campaign
ট্যাগ: মাহমুদউল্লাহলিড স্পোর্টসল্যাথাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অঞ্চলভিত্তিক ভোটের সমীকরণ ভেঙে দিল নির্বাচন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

ঢাকা-১১ আসনে বিজয়ী নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

‘না’ ভোট জিতেছে যে চারটি আসনে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

কোন আসনে বিএনপির কারা কারা বিজয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচন

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT