চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদউল্লাহরা ভেঙেছেন, মচকাননি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫২ অপরাহ্ন ০৩, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A

পচেফস্ট্রমে প্রথম টেস্টের সমাধিতে চোখ রাখলে জ্বল জ্বল করতে দেখা যাবে ৯০ রানে অলআউটের সঙ্গে ৩৩৩ রানে হারের ফলক। তবে চাইলেও আর অতীতটা বদলানো যাবে না। এখন যা করার, ভবিষ্যতটা অতীতের থেকে আলাদা করে নির্মাণের। সেজন্য অপেক্ষায় ব্লুমফন্টেইন টেস্ট। বড় হারের ধাক্কা সামলে কতটা পারবে বাংলাদেশ? মাহমুদউল্লাহ অবশ্য জানালেন, দলের আত্মবিশ্বাস অটুট থাকার কথাই।

দ্বিতীয় টেস্টের ভেন্যু ব্লুমফন্টেইন রওনা দেওয়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মাহমুদউল্লাহ। সেখানেই প্রথম টেস্টের ব্যর্থতা, হতাশা ঝেরে সামনে তাকানোর প্রত্যয়ের কথা জানালেন মিডলঅর্ডারের অভিজ্ঞ ব্যাটসম্যান।

‘ব্যাটিং নিয়ে অবশ্যই হতাশা আছে। ভাল একটা উইকেটে ব্যাটিংটা চাওয়া মত করতে পারিনি আমরা। স্কিলের ব্যবহার করতে পারিনি। ভুল ছিল অনেকগুলো। এরপরও আমরা আত্মবিশ্বাসী। পরের টেস্টে উইকেট যেমনই থাকুক, ভাল ব্যাটিং করে আমরা সিরিজে ফিরে আসব।’



ফিরে আসার সামর্থ্যটা ভালোভাবেই আছে বাংলাদেশের। সেটা কেবল মাঠের পারফরম্যান্সে রূপান্তরের প্রয়োজনীয়তা বাড়ছে দিনদিন। ব্যাটসম্যানরা না হয় ঘুরে দাঁড়ালেন। কিন্তু এই অনভিজ্ঞ ধারহীন বোলিং লাইনআপ?

মাহমুদউল্লাহ অবশ্য তাসকিন-মোস্তাফিজদের আগলেই রাখছেন, ‘বোলাররাও ঘুরে দাঁড়াবে। আত্মবিশ্বাসটা আছে। পচেফস্ট্রমে স্পিনটা আরেকটু ভাল হওয়া উচিত ছিল। আসলে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই আমাদের কাজ করতে হবে।’

এমন হারের পরেও আত্মবিশ্বাসের এই স্ফুরণ কোথায় পান মাহমুদউল্লাহরা? বিশ্বাসটা নাকি ভেতর থেকেই আসে, ‘শেষ ইনিংসে হয়ত ভাল খেলিনি। তবে আত্মবিশ্বাস থাকেই। ছোট ইনিংসগুলো বড় হলে প্রথম ইনিংস অন্যরকমই হত। এখন এসব ভাবার চেয়ে পরের টেস্টে অন্যরকম করতে পারাটাই আসল।’

সেটা করতে পারার টোটকা আত্মস্থ করা শুরু হয়ে গেছে প্রথম টেস্টের পর থেকেই। কয়েকদফা টিম মিটিং হয়েছে, ক্রিকেটাররা নিজেদের মাঝেও কথা বলেছেন। ভুলগুলো নিয়ে আলোচনা করেছেন। এখন নিজেদের সামর্থ্যটা পারফরম্যান্সে টানতে দৃঢ়প্রত্যয়ী তারা।

Jui  Banner Campaign
ট্যাগ: মাহমুদউল্লাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

সাফ ফাইনাল: ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে আমেরিকা-কানাডায় সরাসরি ফ্লাইট চালু হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT