চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদউল্লাহকে ধরে ফেললেন সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৩ অপরাহ্ন ১৭, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

পঞ্চম বিশ্বকাপে এসে সেঞ্চুরির দেখা পাওয়া বাংলাদেশ মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ২০১৫ আসরে টানা দুই ম্যাচে শতক দেখেছিল। ষষ্ঠ আসরে যেয়ে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বমঞ্চে তিনঅঙ্কের দেখা পাওয়ার মর্যাদায় নাম লেখান সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শতক তুলে ধরে ফেললেন রিয়াদকেও।

বিশ্বকাপে এখন মাহমুদউল্লাহর মতো দুটি সেঞ্চুরি সাকিবের নামের পাশেও। ইংল্যান্ডের বিপক্ষে হারা ম্যাচে কার্ডিফে এক সপ্তাহ আগে ১২১ রানের ইনিংস খেলেছিলেন সাকিব। টন্টনে সোমবার তিনঅঙ্ক ছুঁয়ে ছুটে চলেছেন দলকে জয়ের নোঙরে নিতে।

এদিন ৮৩ বলে সেঞ্চুরি পূর্ণ করেছেন সাকিব। ইনিংসে ১৩ চারের মার। বিশ্বকাপে তার দ্বিতীয়, আর ওয়ানডে ক্যারিয়ারে নবম। বিশ্বকাপে বাংলাদেশের দ্রুততম। ইংল্যান্ডের বিপক্ষে ৯৫ বলে সেঞ্চুরি করে আগের দ্রুততম ছিল তারই।

মাহমুদউল্লাহ গত অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে ১০৩ এবং পরের ম্যাচে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১২৮ রানের ইনিংস খেলেছিলেন।

টন্টনে সেঞ্চুরির আগে ২৩ রানে থাকার সময় দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ছয় হাজার ওয়ানডে রানের মাইলফলক ছুঁয়েছেন সাকিব। সাউথ আফ্রিকার বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচে ছুঁয়েছিলেন আড়াইশ রানের কীর্তি। তাতে এই ফরম্যাটে অনন্য ডাবলের অভিজাত ক্লাবে এখন তিনি। তার আগে যে কীর্তি ছুঁয়েছেন কেবল তিনজন, আফ্রিদি, ক্যালিস ও জয়সুরিয়া। টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সবার চেয়ে কম ম্যাচে কীর্তি ছুঁয়ে বাকিদের পেছনে ফেলেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-উইন্ডিজবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমাহমুদউল্লাহসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

গাইবান্ধা-৪ আসনে ৬ কেন্দ্রের ভোট স্থগিতের দাবি জামায়াত প্রার্থীর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

উৎসবমুখর নির্বাচনের জন্য জাতির প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দিতে পারছি এটাই বড় নেয়ামত

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গ্রহণ শেষ, গণনা শুরু

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিয়েছেন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT