চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাসুদ রানা’য় থাকবে জেমস বন্ড ক্যাটাগরির ফাইট: সীমান্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ন ০২, মার্চ ২০২১
বিনোদন
A A

শুরু হয়েছে বইয়ের পাতা থেকে উঠে আসা গল্পে ‘মাসুদ রানা’ সিনেমার শুটিং। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় এবং সৈকত নাসিরের পরিচালনায় সিনেমাটির শুটিং হচ্ছে চট্টগ্রামে।

সিনেমায় থাকছেন বেশ কয়েকজন ভিলেন। তাদেরই একজন এল আর খান সীমান্ত। তিনি জানান, মাসুদ রানায় থাকবেন চারজন ভিলেন। প্রত্যেকের চরিত্রই গুরুত্বপূর্ণ, তাদের মধ্যে একজন সীমান্ত।

‘মাসুদ রানা’র জনক কাজী আনোয়ার হোসেন। অ্যাডভেঞ্চার পড়ে শিহরিত হওয়া ও রোমাঞ্চ অনুভব করা কিশোর, তরুণ থেকে সব বয়সীদের জন্য এবার সেই গল্পে তৈরি হচ্ছে সিনেমা।

প্রায় তিন কোটি টাকা বাজেটে মাসুদ রানা’র নাম ভূমিকায় অভিনয় করছেন রাসেল রানা, যিনি চ্যানেল আই আয়োজিত ‘মেনস ফেয়ার এন্ড লাভলি চ্যানেল আই হিরো-কে হবে মাসুদ রানা?’র বিজয়ী। সোহানার চরিত্রে থাকছেন পূজা চেরি ও নবনিতার চরিত্রে থাকছেন নবাগত মডেল সৈয়দা তিথি অমনি।

এল আর খান সীমান্ত কারাতে ফেডারেশন থেকে ফাইটিং শিখে ২০০৭ সালে ব্লাক বেল্ট গোল্ড মেডেল অর্জন করেন। তিনি বলেন, ৯ মার্চ থেকে আমার অংশের শুটিং শুরু হচ্ছে। এরজন্য ২৫ দিন ধরে ফাইট অনুশীলন করেছি। যদিও ফাইট বিষয়ে আমার পূর্বে অনেক অভিজ্ঞতা রয়েছে। এরপরেও নতুন করে অনেক কিছু শিখতে হয়েছে। জেমস বন্ড ক্যাটাগরির ফাইট থাকবে। তাই শিখতে হয়েছে। এর পাশাপাশি আমার লুকে পরিবর্তন থাকবে। চমকে ওঠার মতো। আগেই জানাতে চাই না।

তিনি বলেন, পুরো চিত্রনাট্য বারবার পড়েছি। সিনেমাটি মাসুদ রানা বেইজ হলেও চারজন ভিলেনই হাইলাইট থাকবেন। মাসুদ রানার সঙ্গে দেখা ও আমার হুন্ডা দিয়ে চেজিং হবে। স্ক্রিনে আমি যতসময় থাকবো তত সময়ই মারমার কাটকাট অ্যাকশন থাকবে।

Reneta

তিনি বলেন, এর আগে সৈকত নাসির ভাইয়ের সিনেমা ক্যাসিনো-তে কাজ করেছি। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো বলেই তিনি আমাকে রেখেছেন। এর মধ্যে সৈকত ভাইয়ের আরেক সিনেমা ‘ক্যাশ’-এও কাজের কথা ছিল। সেটির শুটিং যতদূর শুনেছি পিছিয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: এল আর খান সীমান্তচ্যানেল আইজেমস বন্ডবাংলা সিনেমামাসুদ রানালিড বিনোদনসীমান্তসৈকত নাসির
শেয়ারTweetPin

সর্বশেষ

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ ফিরছেন জনি ডেপ!

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

সাফ ফাইনাল: ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT