চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীদের কপাল পুড়তে পারে অসময়ের বৃষ্টিতে

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৮:৫৪ অপরাহ্ন ০৯, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

হঠাৎ করেই উত্তাল বঙ্গোপসাগর! নিম্নচাপের প্রভাবে শনিবার সারাদিনই ঝরেছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি। অগ্রাহায়ণের শেষ ভাগে আবহাওয়ার বৈরি আচরণ অবাক করার মতোই। পূর্বাভাস বলছে রোববারও হতে পারে বৃষ্টি। বিপিএলে মাশরাফীর রংপুর রাইডার্স ও তামিমের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের আগেও আলোচনার পুরোটা জুড়ে অসময়ের বৃষ্টি। শেষ পর্যন্ত খেলা না হলে যে কপাল পুড়বে মাশরাফীর রংপুরের।

শের-ই-বাংলা স্টেডিয়ামে রংপুর ও কুমিল্লা ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে রোববার সন্ধ্যা ৬টায়।

বৃষ্টির কারণে শনিবার অনুশীলনে নামতে পারেনি কোন দলই। দুপুরের আগেই অনুশীলন বাতিলের সিদ্ধান্ত নেয় দুই প্রতিপক্ষ। সন্ধ্যায়ও মিরপুরে বৃষ্টি ছিল। অবশ্য অল্প সময়ের ভারী বর্ষণের পর অবস্থার নতুন করে অবনতি হয়নি। উন্নতিও হয়নি। মধ্যমাঠ ত্রিপলে ঢেকে রাখা হয়েছে শনিবার রাত থেকেই।

বৃষ্টির সম্ভাবনা যখন রয়েছে, তখন খেলা না হওয়ার শঙ্কা বড় করেই উঁকি দিচ্ছে। রংপুর ও কুমিল্লা ম্যাচের ভাগ্য তাই বদলে দিতে পারে এই অসময়ের বৃষ্টি। ম্যাচটি যদি বাতিল হয়, তাহলে লিগপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার সুবাদে কুমিল্লা ফাইনালে যাবে। ১২ ডিসেম্বরের ফাইনালে সাকিবের ঢাকার প্রতিপক্ষ হবে তামিমরা। রিজার্ভ ডে না থাকায় বিপিএলের বাইলজ বলছে এমনটাই।

বৃষ্টির কারণে ম্যাচ যেতে পারে কার্টেল ওভারেও। তখন বেকায়দায় পড়তে পারে হতে পারে দুই দলকেই। বৃষ্টি আইনের ডাকওয়ার্থ ও লুইস মেথড অনুযায়ী কখন, কোন টার্গেট হবে সেটি বলতে পারবে কেবল বৃষ্টির গতিবিধি, আর খেলা বন্ধ থাকা সময়ই!

বিপিএলের পঞ্চম আসরে ফাইনাল ছাড়া কোন রিজার্ভ ডে রাখা হয়নি। সপ্তাহের শুরুতে কয়েকদিন বৃষ্টির শঙ্কা থাকায় প্লে-অফ রাউন্ড শুরুর আগে শেষ চারের তিনটি দল দাবি তুলেছিল রিজার্ভ ডে’র। কিন্তু কুমিল্লা তাতে রাজি হয়নি। কারণ ম্যাচ পরিত্যক্ত হলে সুবিধা পাবে তারাই।

শনিবার সন্ধ্যার শের-ই-বাংলা
Reneta

বাইলজ অনুযায়ী বৃষ্টির পরও খেলার সুযোগ থাকলে অন্তত ৫ ওভার পর্যন্ত ম্যাচ হতে পারে। যদি সেটাও সম্ভব না হয়, ম্যাচ গড়াতে পারে সুপার ওভারেও। ম্যাচের সময়সীমার মধ্যে মাঠ খেলার জন্য উপযুক্ত না হলে রংপুরের কপাল পুড়বে। কারণ পয়েন্ট টেবিল, হেড টু হেড, রানরেট সব সমীকরণেই এগিয়ে কুমিল্লা।

শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৯৫ রানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে সাকিবের ঢাকা ডায়নামাইটস। আর প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হারলেও আরেকটি সুযোগ পাচ্ছে তামিম ইকবালের দল। এলিমিনেটর বাধা টপকে আসা রংপুর তাদের প্রতিপক্ষ। এই ম্যাচের জয়ী দল আগামী ১২ ডিসেম্বরের ফাইনালে হবে সাকিবদের প্রতিপক্ষ। এখন দুই দলের উত্তেজনার জমজমাট লড়াইয়ে বৃষ্টি জল ঢেলে না দিলেই হয়!

Jui  Banner Campaign
ট্যাগ: তামিমবিপিএল ২0১৭মাশরাফী
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় জামায়াত আমিরের তীব্র নিন্দা-প্রতিবাদ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান ম্যাচে টিকিট আকাশছোঁয়া, হোটেল-ফ্লাইট ভাড়া বেড়ে ৪ গুণ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বিএনপির বিজয়ে বাংলাদেশ–ভারত সম্পর্ক পুনর্গঠনের পরিকল্পনায় নয়াদিল্লি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সম্ভাব্য উত্তরসূরি কিম জু অ্যা কে?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT