চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীকে পাওয়া যাবে উইন্ডিজ সিরিজে?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ন ১৫, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
পুরনো ছবি

পুরনো ছবি

জাতীয় নির্বাচনের কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাশরাফীকে নাও পাওয়া যেতে পারে। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

মাশরাফীর খেলা না খেলার ব্যাপারে নাজমুল হাসান বলেন, ‘ওর মনোনয়ন ফরম জমা দেওয়ার একটা তারিখ আছে। কবে পূরণ করবে, ওখানে কর্মসূচি কী, ঠিক জানি না। আজ ওর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে। তখন বিস্তারিত কথা হবে। যদি সুযোগ থাকে সে অবশ্যই খেলবে।’

মাশরাফীকে না পাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে মূলত এই ‘যদি সুযোগ থাকে’ ব্যাপারটি থেকেই। নির্বাচনের ঝামেলা পাশ কাটিয়ে ওয়ানডে অধিনায়ক খেলতে পারবেন কি না, সেটাই প্রশ্ন।

বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্ট জয়ের পর মাঠে দাঁড়িয়েই আশার কথা বললেন নাজমুল হাসান, ‘একদিনের জন্যও যদি সময় থাকে সে অবশ্যই খেলবে। খেলাটা ওর কাছে সব সময়ই প্রাধান্য পাবে।’

মাশরাফী নড়াইল-২ আসন থেকে সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। শুরুতে মাশরাফী-সাকিবের দুজনেরই নির্বাচন করার কথা শোনা যায়। পরে অবশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত থেকে সরে আসেন সাকিব। সেটি নিয়েও বললেন বিসিবি সভাপতি।

‘সাকিবও করতে চেয়েছিল। যেহেতু সে আরও চার-পাঁচ বছর খেলবে, তাই সাকিবকে প্রধানমন্ত্রী বলেছেন, ঠিক আছে তুমি খেলো। মাশরাফীর ব্যাপারটা ভিন্ন। ও কতদিন খেলবে ঠিক নিশ্চিত না। ওর যে শারীরিক অবস্থা, এখনো যে খেলছে এটাই তো অনেক। সে খেলোয়াড় হিসেবে খেলে না, আমাদের দলে অধিনায়ক হিসেবে খেলে। ওর অধিনায়কত্ব আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ওর মতো অধিনায়ক খুঁজে পাচ্ছি না, পাবও না মনে হয়। সেদিক দিয়ে চিন্তা করলে বড়জোর বিশ্বকাপের পর হয়তো মাশরাফী অবসরে যাবে। সেটি যদি হয় মাত্র কয়েক মাসের ব্যাপার। এটা হলে এরচেয়ে ভালো প্রস্থান আর কিছু হতে পারে না। কয়েকমাস পর অবসর নিলে সে এই সাড়ে চার বছর আর করবেটা কী? আরেকটি ক্ষেত্রে সে থাকল, যেখান সে ক্রীড়াক্ষেত্রে জোরাল অবস্থান রাখতে পারবে বলেই আমার বিশ্বাস।’

Reneta

আগামী ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারিত আছে। আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিন ওয়ানডে মাঠে গড়াবে ৯, ১১ ও ১৪ ডিসেম্বর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৬৫ বিলিয়ন ডলার

এপ্রিল ১০, ২০২৬

মার্চজুড়ে টিআরপিতে শীর্ষে চ্যানেল আই

এপ্রিল ১০, ২০২৬

শামস সুমন স্মরণে শিল্পকলায় সহকর্মীদের আবেগঘন সন্ধ্যা

এপ্রিল ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর সহযোগী রেখেই মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল পাস

এপ্রিল ৯, ২০২৬

এবারও বিদেশি ক্রিকেটার ছাড়া হবে ঢাকা লিগ

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT