চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাশরাফীকে তো কেউ বাদ দিচ্ছে না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩২ অপরাহ্ন ১৮, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

অধিনায়কত্ব ছাড়লেও ওয়ানডে থেকে অবসর নেননি মাশরাফী বিন মোর্ত্তজা। স্বাভাবিকভাবেই সবার কৌতূহল, জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে অভিজ্ঞ পেসার জাতীয় দলে থাকবেন কিনা! বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বল ঠেলে দিয়েছেন নির্বাচকদের কোর্টে।

শুক্রবার মিরপুরে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ফাইনালে ইনিংস বিরতির ফাঁকে নাজমুল হাসান সাংবাদিকদের বললেন, ‘হতে পারে, এটা নির্বাচকদের উপরে। এই মুহূর্তে বলা মুশকিল। ওকে(মাশরাফী) তো কেউ বাদ দিচ্ছে না।’

মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফী দায়িত্ব ছাড়েন। তার জায়গায় নেতৃত্ব দেয়া হয় তামিম ইকবালকে। করোনাভাইরাসের কারণে পরে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ।

১০ মাস অপেক্ষার পর আগামী ২০ জানুয়ারি ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তন ঘটবে টাইগারদের।

নেতৃত্ব ছাড়ার দিন মাশরাফী জানিয়ে দিয়েছেন ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন। মার্চের মাঝামাঝি স্থগিত হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলছিলেন। করোনা বিরতি কাটিয়ে অক্টোবরে বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে ক্রিকেটাররা খেলায় ফিরলেও ফিট না থাকায় আসরে খেলেননি নড়াইল এক্সপ্রেস।

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ দিয়ে আবারও খেলায় ফেরেন অভিজ্ঞ পেসার। জেমকন খুলনার হয়ে কোয়ালিফায়ার ম্যাচে নেন ৫ উইকেট। টি-টুয়েন্টিতে ৩৭ বছর বয়সী পেসারের যেটি ক্যারিয়ারসেরা বোলিং।

Jui  Banner Campaign
ট্যাগ: গাজী গ্রুপ চট্টগ্রামজেমকন খুলনাপাপনমাশরাফীমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: চ্যানেল আই

চট্টগ্রামে ১০ লাখের বেশি টাকা ও ১টি নোয়া মাইক্রোবাস আটক

ফেব্রুয়ারি ১১, ২০২৬

পরিসংখ্যানে এবারের ভোট

ফেব্রুয়ারি ১১, ২০২৬

৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

নির্বাচনে বিজয়ী হওয়ার প্রত্যাশা করলেও অপেক্ষা করছে ‘বড়’ চ্যালেঞ্জ : তারেক রহমান

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT