চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্ভেল সিরিজে যুক্ত হলেন ফারহান-ফাওয়াদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৮ অপরাহ্ন ০৮, মে ২০২২
বিনোদন
A A

গেল কয়েক মাস থেকেই খবর চাউর হয়েছিল মার্ভেল স্টুডিওর অধীনে ডিজনি+ সিরিজের মধ্যে দিয়েই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে আত্মপ্রকাশ করবেন বলিউড অভিনেতা, পরিচালক ও প্রযোজক ফারহান আখতার। এবার সেই খবরের সত্যতা মিললো হলিউডভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইন এর মাধ্যমে।

জানা গেছে, মারভেল স্টুডিওর অধীনে ডিজনির ‘মিস মার্ভেল’ সিরিজে দেখা যাবে ফারহানকে। যদিও সিরিজে তার চরিত্র সম্পর্কে বিশদ কিছু প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি। তবে নিশ্চিত করে জানিয়েছে যে, ফারহানকে অতিথি শিল্পীর ভূমিকায় দেখা যাবে এতে।

তবে চমক এখানেই শেষ নয়। জানা গেছে, ফারহান পাশাপাশি এই সিরিজের আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ফাওয়াদ খানকে।

ফিল্ম কম্প্যানিয়নের একটি সাক্ষাতকারে ফাওয়াদ নিশ্চিত করেন যে, তিনি মার্ভেল প্রকল্পে কাজ করছেন। তিনি আরও জানান, “হ্যাঁ, আমি আছি। অস্বীকার তো করতে পারব না, এখন তো আর মিথ্যেও বলতে পারব না কারণ তারা নিজেরাই খবরটা প্রকাশ করেছেন”।

এর আগে চলতি বছরের শুরুতে প্রকাশ্যে এসেছিল সিরিজটির প্রথম ঝলক। যেখানে অভিনেত্রী ইমান ভেলানিকে ‘কমলা খান’ ওরফে ‘মিস মারভেল’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। গল্পের আভাসও ছিল তাতেই। কমলা তথা মিস মারভেল এক বয়ঃসন্ধি কিশোরী। স্কুলে পড়াকালীন নানান সমস্যার সম্মুখীন হয় সে। সে সবের মোকাবিলা করতে না পেরে ক্রমশই জীবনের প্রতি আস্থা হারিয়ে ফেলছিল কমলা। কিন্তু শেষমেশ ঘুরে দাঁড়ায় সে। তার শরীরে ভর করে অতিমানবিক শক্তি! সে নিয়েই আগায় জমজমাট কিশোর আখ্যান।

ইমান, ফারহান এবং ফাওয়াদ ছাড়াও সিরিজটিতে অভিনয় করেছেন আরামিস নাইট, সাগর শেখ, রিশ শাহ, জেনোবিয়া শ্রফ, মোহন কপূর, ম্যাট লিন্টজ, ইয়াসমিন ফ্লেচার, লেইথ নকলি, আজহার উসমান, ট্রাভিনা স্প্রিংগার এবং নিমরা বুচা।’মিস মার্ভেল’ মুক্তি পাবে আগামী ৮ জুন।

Jui  Banner Campaign
ট্যাগ: ফাওয়াদ খানফারহান আখতারমার্ভেল
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৩৪ জন প্রার্থী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

রাষ্ট্র সংস্কার প্রশ্নে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ৮, ২০২৬

প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকালে

ফেব্রুয়ারি ৮, ২০২৬

শেষ মুহূর্তে জমে উঠেছে পাহাড়ি অঞ্চলে নির্বাচন

ফেব্রুয়ারি ৮, ২০২৬

আসন্ন রমজানে বিশ্বের বিভিন্ন স্থানের রোজার সময়কাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT