চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্ভেলের মুভি সিনেমা নয়: মার্টিন স্করসিস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৪ পূর্বাহ্ন ০৫, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

মার্ভেল সিনেমেটিক ইউনিভার্সের মুভিগুলো সিনেমা নয়, এমনটাই মনে করেন নির্মাতা মার্টিন স্করসিস। সেগুলোকে সিনেমা নয়, থিম পার্কের কাছাকাছি বিষয় বলে মনে করেন তিনি।

তিনি বলেন, ‘আমি মার্ভেলের মুভিগুলো দেখি না। আমি চেষ্টা করেছি। কিন্তু সেগুলো সিনেমা না। সত্যি, এগুলোকে আমার কাছে যা মনে হয়েছে, তা হলো থিম পার্ক।’

তিনি আরও বলেন, ‘সিনেমাতে মানুষ আবেগ, মনস্তাত্ত্বিক ব্যাপারগুলোকে খুঁজে নিতে পারে, এগুলোতে তা নেই।’

বিষয়টিতে প্রতিক্রিয়া জানিয়েছেন ‘গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি’ ছবির নির্মাতা জেমস গান। তিনি টুইটারে লিখেছেন, ‘মার্টিন স্করসিস আমার পছন্দের পাঁচ নির্মাতার একজন। তার নির্মিত দ্য লাস্ট টেম্পটেশন অফ ক্রাইস্ট না দেখেই যখন দর্শক সমালোচনা করছিল, তখন আমি কষ্ট পেয়েছিলাম। কিন্তু দুঃখ পেলাম এটা দেখে যে এখন তিনি আমার ছবিগুলোর সঙ্গে একই আচরণ করছেন।’

আরেকটি টুইটে তিনি লিখেছেন, ‘আমি সবসময়েই স্করসিসকে ভালবাসবো, সিনেমায় তার অবদানের জন্য কৃতজ্ঞ থাকবো। দ্য আইরিশম্যান দেখার জন্য তর সইছে না।’

২৭ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে স্করসিসের সিনেমা ‘দ্য আইরিশম্যান।’ এর আগে নভেম্বরের ১ তারিখ থেকে আমেরিকার কিছু থিয়েটারে দেখানো হবে ‘দ্য আইরিশম্যান।’ নিউ ইয়র্ক ফিল্ম ফেস্টিভ্যালে মার্টিন স্করসিসের ‘দ্য আইরিশম্যান’ ছবিটির প্রিমিয়ার হয়েছে। ছবিটি ইতোমধ্যেই দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে। সমালোচকরা ছবিটিকে স্করসিসের ‘মাস্টারপিস’ বলছেন। এই ক্রাইম ড্রামাটি রটেন টমেটোতে ১০০% রেটিং পেয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস

Jui  Banner Campaign
ট্যাগ: দ্য আইরিশম্যানমার্টিন স্করসিসমার্ভেললিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৪৯০ কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ভোটের দুইদিন পর প্রাথমিক পর্যবেক্ষণ প্রকাশ করবে ইউরোপীয় ইউনিয়ন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনে দুর্গম ভোট কেন্দ্রের নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT